বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

নরওয়ের তেল শোধনাগার অবরোধ গ্রেটা থুনবার্গের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নরওয়ের তেল শোধনাগার অবরোধ করেছেন গ্রেটা থুনবার্গসহ প্রায় ২০০ অধিকার কর্মী। দেশটির তেল শিল্পের অবসানের দাবিতে ওই পদক্ষেপ নেন তারা।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এক্সটিনশন রেবেলিয়নের অধিকার বিষয়ক কর্মীরা বারগেনে অবস্থিত মংস্টাড তেল শোধনাগার অবরোধ করেন।

থুনবার্গ বলেছেন, আমরা এখানে এসেছি কারণ এটি স্পষ্ট যে, তেল শিল্পের কোনও ভবিষ্যত নেই। আরও বলেছেন, নরওয়ের মতো তেল উৎপাদনকারী দেশের হাতে রক্ত লেগে আছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কার্বন নির্গমন হয়।

অধিকার বিষয়ক কর্মীরা বলেছেন, তারা এ সপ্তাহজুড়ে নরওয়েতে বিক্ষোভের পরিকল্পনা করেছেন। মংস্টাড তেল শোধনাগারটি ইকুইনর কোম্পানি পরিচালনা করে থাকে। নরওয়ে হলো ইউরোপের সবচেয়ে বড় তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ, যা প্রতিনিয়ত তেল ও গ্যাস উৎপাদনের জন্য সমালোচনার সম্মুখীন হয়।

দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তেল শিল্পের মাধ্যমে মানুষের কর্মসংস্থান হচ্ছে। এছাড়া ইউরোপে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে বলেও জোর দেওয়া হয়।

ইকুইনরের পক্ষ থেকে বলা হয়েছে, ২০৩৫ সাল পর্যন্ত এটি দেশটির তেল উৎপাদন প্রতিদিন ১২ লাখ ব্যারেল রাখতে চায়। এছাড়া ২০৩৫ সাল পর্যন্ত ৪০ বিলিয়ন কিউবিক মিটার পর্যন্ত গ্যাস উৎপাদন করতে চায়। সূত্র: আরব নিউজ, লা মনডে, ব্লু নিউজ

কিউএনবি/অনিমা/১৮ আগস্ট ২০২৫/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit