মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি শোবিজ তারকারা যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয় মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

বোরোতে ৪৯ টাকায় চাল ও ৩৬ টাকা দরে ধান কিনবে সরকার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৪৭ Time View

ডেস্ক নিউজ : বোরো সংগ্রহ কর্মসূচি-২০২৫ এর অধীনে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান ও চাল সংগ্রহ করেছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, এটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ। সরকার এ বছর প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং সিদ্ধ চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করেছে।

পরিসংখ্যান অনুযায়ী, এবার ধান সংগ্রহ হয়েছে ৩ লাখ ৭৬ হাজার ৯৪২ মেট্রিক টন, যা লক্ষ্যমাত্রা ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টনের চেয়ে বেশি। সিদ্ধ চাল সংগ্রহ হয়েছে ১৪ লাখ ৬ হাজার ৫৩৩ মেট্রিক টন, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১৪ লাখ মেট্রিক টন। এছাড়া আতপ চাল সংগ্রহ হয়েছে ৫১ হাজার ৩০৭ মেট্রিক টন, যা নির্ধারিত ৫০ হাজার মেট্রিক টনের বেশি।

খাদ্য মন্ত্রণালয় জানায়, গত ১৫ আগস্টে বোরো সংগ্রহ কর্মসূচি শেষ হয়েছে। এবার নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ধান ও চাল সংগ্রহ হওয়ায় সরকারের গুদাম মজুত আরও সমৃদ্ধ হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ আগস্ট ২০২৫/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit