সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করবে বাংলাদেশ-মালয়েশিয়া পদত্যাগের চাপে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট

কুয়েতে ভেজাল মদে ২৩ জনের মৃত্যু, আটক ৬৭

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতে ভেজাল মদ পান করে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর অবৈধভাবে মদ তৈরির অভিযোগে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। নিহতদের মধ্যে বেশিরভাগই এশীয় নাগরিক।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী ও শিল্প এলাকায় অভিযান চালিয়ে মদ তৈরির ছয়টি সক্রিয় এবং চারটি নিষ্ক্রিয় কারখানা ধ্বংস করা হয়েছে। ভেজাল মাদক তৈরি চক্রের নেতৃত্বে ছিলেন একজন বাংলাদেশি নাগরিক। এছাড়া চক্রের এক নেপালি সদস্য তদন্তকারীদের জানিয়েছেন, কীভাবে মিথানল (এক ধরনের বিষাক্ত অ্যালকোহল, যা শিল্পকারখানা ও গৃহস্থালি কাজে ব্যবহার হয়) মিশিয়ে এসব পানীয় তৈরি ও বিক্রি করা হতো।

মুসলিম দেশ কুয়েতে মদ আমদানি বা উৎপাদন পুরোপুরি নিষিদ্ধ। তবে গোপনে অবৈধভাবে এসব পানীয় তৈরি হয় এবং সেগুলোতে কোনো স্বাস্থ্যনিয়ন্ত্রণ বা নিরাপত্তা মানা হয় না। ফলে ভোক্তারা বিষক্রিয়ার ঝুঁকিতে থাকেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ১৬০ জনের মধ্যে মিথানল বিষক্রিয়া ধরা পড়েছে। তাদের মধ্যে ২৩ জন মারা গেছেন, অন্তত ৫১ জনকে জরুরি কিডনি ডায়ালাইসিস এবং ৩১ জনকে শ্বাসপ্রশ্বাসের সহায়তা দিতে হয়েছে।

কুয়েতের ভারতীয় দূতাবাস বলেছে, গত কয়েক দিনে প্রায় ৪০ জন ভারতীয় নাগরিক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে কেউ মারা গেছেন, কেউ আশঙ্কাজনক অবস্থায় আছেন এবং কেউ ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।

চিকিৎসকরা জানান, মিথানল বিষক্রিয়ার লক্ষণ অনেক সময় দেরিতে প্রকাশ পায়।  বমি, পেটব্যথা, শ্বাসকষ্টসহ নানা সমস্যা দেখা দেয়। চিকিৎসা না পেলে মৃত্যু ঝুঁকি অনেক বেশি (প্রায় ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত)।

বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে এশিয়ায়, প্রতি বছর হাজার হাজার মানুষ এ ধরনের ভেজাল মদ পান করে অসুস্থ বা মারা যান বলে জানিয়েছে চিকিৎসা সহায়তা সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডারস’।

কিউএনবি/অনিমা/১৮ আগস্ট ২০২৫/সকাল ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit