সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব মারা গেছেন..

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৪৮ Time View

নিউজ ডেক্সঃ  কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. আবু তালেব মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন তার নিকটাত্মীয় ইউপি সদস্য মো. সাবু সরদার। রোববার (১৭ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। মাগরিব বাদ তার নিজ বাড়ি নড়াইলের গন্ডব গ্রামে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ভোর ৪টার দিকে গ্যাস্ট্রিকজনিত সমস্যায় অসুস্থতা অনুভব করলে তাকে কারা অধিদপ্তরের সরকারি বাসা থেকে প্রথমে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। পরে ল্যাবএইড হাসপাতাল এবং সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আবু তালেব নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামের মো. মকবুল শেখের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন। কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সহকর্মীদের কাছে তিনি ছিলেন অমায়িক, সহজ-সরল ও পরোপকারী।

তিনি কারা অধিদপ্তর হেডকোয়ার্টার্সের এআইজি প্রশাসনিক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ঠাকুরগাঁও জেলা কারাগারে জেল সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে তিনি সাতক্ষীরা, নাটোর, যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে নড়াইলের লোহাগড়া থেকে উঠে আসা আবু তালেব জীবনের শুরুতে নানা কষ্টের মধ্য দিয়ে পথ চলেছেন। যশোর এম এম কলেজে পড়াশোনা শেষে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করে তিনি তৎকালীন ডেপুটি জেলার পদে যোগদান করেন। সেখান থেকে ধাপে ধাপে পদোন্নতি পেয়ে সর্বশেষ এআইজি (প্রিজন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তার মৃত্যুতে কারা প্রশাসনসহ সহকর্মীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীরা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৭ আগস্ট ২০২৫/ বিকালঃ ০৩.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit