রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

গাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত আরও ৫১

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৫১ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন কমপক্ষে ৩৬৯ জন।  এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৮২৭ জনে দাঁড়াল।

মন্ত্রণালয় অনাহার ও অপুষ্টির কারণে এক তরুণীর মৃত্যুর খবরও জানিয়েছে।  এর মধ্য দিয়ে ইসরাইলি অবরোধের ফলে সৃষ্ট অনাহারে মৃত্যুর মোট সংখ্যা এখন ২৪০ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১০৭টি শিশুও রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে,  ইসরাইলি বাহিনী মানবিক সাহায্য পেতে যাওয়া ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।  গত একদিনেই ১৭ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছে। ২৭ মে থেকে মানবিক সাহায্য নিতে যাওয়া ১ হাজার ৮৯৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। আর আহত হয়েছে ১৪ হাজার ১১৩ জন। 

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা।  এদিন ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। 

এছাড়া গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।  পাশাপাশি উপত্যকাটিতে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও রয়েছে ইসরাইল।

 

 

কিউএনবি/আয়শা/১৬ আগস্ট ২০২৫/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit