শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
মশা দমনে ছয় লাখ ‘বিশেষ’ মশা ছাড়বে যুক্তরাষ্ট্র সৌদি আরব-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানের কড়া বার্তা চিকিৎসা নিয়ে বের হতেই হাসপাতালের ছাদ ধসে আহত নারী, সিসিটিভিতে ভয়াবহ দৃশ্য সশস্ত্র আক্রমণ প্রতিরোধে সৌদি আরবের সঙ্গে পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তি এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড শেষ ওভারের নাটকে ৫ হাজারতম ওয়ানডেতে স্কটল্যান্ডের রোমাঞ্চকর জয় সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল দুর্বৃত্তের হামলায় উগান্ডার তারকা ফুটবলারের মৃত্যু টাকার জন্য ‌‘সি-গ্রেড’ সিনেমায় অভিনয়, অনুশোচনা থাকলেও আক্ষেপ নেই অভিনেত্রীর

জেলের জালে ধরা পড়লো ২২ কেজি ওজনের কোরাল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আলআমিন খাঁ নামের এক জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৮০০ গ্রামের একটি কোরাল মাছ। মাছটি ৩৩ হাজার ৭শ’ ৯০ টাকায় কিনে নেন এক মৎস্য ব্যবসায়ী।

শনিবার বেলা এগারোটায় মাছটি কুয়াকাটা মাছ বাজারের খান ফিস আঁড়তে নিয়ে আসা হয়। এসময় মাছটি এক নজর দেখতে ভীড় জমায় উৎসুক জনতা।

পরে নিলামের মাধ্যমে খলিল নামের এক মৎস্য ব্যবসায়ী ১৫শ’ ৫০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৭শ’ ৯০ টাকায় মাছটি ক্রয় করেন।

এর আগে সকাল নয়টায় লেম্বুর চর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ওই জেলে মাছটি শিকার করেন।

জেলে আল-আমিন খাঁ বলেন, বঙ্গোপসাগর থেকে ডিঙ্গি ট্রলার নিয়ে কুয়াকাটা সৈকতের লেম্বুর চর এলাকায় ফিরছিলেন তিনি। এসময় সাগরের উপরিভাগে ভাসমান অবস্থায় কোরালটি দেখতে পান। পরে তাৎক্ষনিক দু’দফা জাল ফেলে মাছটি শিকার করা হয়।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সচরাচর এতো বড় সাইজের কোরাল জেলেদের জালে ধরা পড়েনা। তবে আশা করা যাচ্ছে অন্যান্য জেলেদের জালেও বড় সাইজের বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়বে।

কিউএনবি/অনিমা/১৬ আগস্ট ২০২৫/বিকাল ৪:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit