বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

শেষ ওভারের নাটকে ৫ হাজারতম ওয়ানডেতে স্কটল্যান্ডের রোমাঞ্চকর জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৪০ Time View

স্পোর্টস ডেস্ক :  ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বিশেষ এক মাইলফলকের ম্যাচ। ডান্ডিতে ৫ হাজারতম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড ও কানাডা। আর ইতিহাসের এই ম্যাচটিই শেষ মুহূর্তের রোমাঞ্চে রাঙিয়ে রাখল স্কটল্যান্ড। কানাডাকে মাত্র ৯ রানে হারিয়ে স্মরণীয় জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

২৮২ রানের লক্ষ্য তাড়ায় শেষ ওভারে কানাডার প্রয়োজন ছিল ১২ রান। হাতে ছিল মাত্র একটি উইকেট। অর্থাৎ স্কটল্যান্ডের জয় থেকে দূরত্বও ছিল একটি উইকেট। প্রথম বলেই জাহিদ শিরজাদ ২ রান নিয়ে ব্যবধান কমিয়ে আনেন। কানাডার প্রয়োজন তখন ৫ বলে ১০ রান।

ম্যাচের উত্তেজনা তখন তুঙ্গে। কিন্তু পরের বলেই সব শেষ। সাফওয়ান শরীফের ফিরতি বলে জর্জ মুন্সির হাতে ক্যাচ দিয়ে ফেরেন জাহিদ। শেষ উইকেটের পতনের সঙ্গে সঙ্গে নিশ্চিত হয় স্কটল্যান্ডের জয়। ৪০ রানে অপরাজিত থাকা কানাডার অধিনায়ক সাদ বিন জাফরের লড়াইও তাই শেষ পর্যন্ত কাজে আসেনি।

অবশ্য ম্যাচের মাঝপথে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল কানাডাই। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও ওপেনার যবুরাজ শামরার ৭৮ রানের ইনিংসে ঘুরে দাঁড়ায় তারা। একপর্যায়ে স্কটল্যান্ডের বোলারদের ওপর চাপ তৈরি করে কানাডা।

তবে ১৮১ রানে ৭ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। ব্র্যান্ডন ম্যাকমুলানের ৩ উইকেট এবং ওলিভার ডেভিডসনের ২ উইকেট স্কটল্যান্ডকে ম্যাচে ফেরায়। সেখান থেকে কানাডাকে ঘুরে দাঁড়ানোর পথ দেখান সাদ বিন জাফর ও আনশ প্যাটেল।

অষ্টম উইকেটে মাত্র ৬৮ বলে ৮৪ রানের জুটি গড়ে ম্যাচ জমিয়ে দেন তারা। কানাডার জয় তখন আর অসম্ভব মনে হচ্ছিল না। কিন্তু শেষদিকে আবারও নাটকীয় মোড় নেয় ম্যাচ। জয়ের জন্য ১২ বলে ১৭ রান প্রয়োজন থাকা অবস্থায় ৪১ রানে আনশ প্যাটেল আউট হলে বড় ধাক্কা খায় কানাডা।

এরপর শেষ ওভারে গড়ায় ম্যাচ। জাহিদের বিদায়ের পর আর কোনো ব্যাটার না থাকায় ৯ রানের জয় নিশ্চিত হয় স্কটল্যান্ডের।

এর আগে ব্যাট হাতে ম্যাচের ভিত গড়ে দেন ফিনলে ম্যাকক্রেথ। দুর্দান্ত ব্যাটিংয়ে ১১২ রানের ইনিংস খেলেন এই ওপেনার। ৯টি চার ও ২টি ছক্কায় সাজানো তার ইনিংসটি ছিল ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক।

তার সঙ্গে মাইকেল জোনসের ৩৬ রানের ইনিংসও স্কটল্যান্ডকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেয়। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ২৮১ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। কানাডার হয়ে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেন জাহিদ শিরজাদ।

শেষ পর্যন্ত ২৮২ রানের লক্ষ্য থেকে ৯ রান দূরে থামে কানাডা। আর ওয়ানডে ক্রিকেটের ৫ হাজারতম ম্যাচটি শেষ হয় স্কটল্যান্ডের রোমাঞ্চকর জয়ে।

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২৬,/সকাল ৯:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit