রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

ধোনির কারণে অবসর নিতে বসেছিলেন সেহওয়াগ, ফিরিয়ে আনেন টেন্ডুলকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের কিংবদন্তি ওপেনার বীরেন্দর সেহওয়াগ ক্রিকেট ইতিহাসের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত। ভারতের হয়ে একটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন তিনি। তবে অর্জনের খাতায় ওয়ানডে বিশ্বকাপটা নাও উঠতে পারত। তার আগেই ওয়ানডে থেকে অবসরের কথা ভেবে বসেছিলেন যে তিনি! এই সিদ্ধান্তের নেপথ্যে ছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে তাকে সে সিদ্ধান্ত নেওয়া থেকে ফেরান তার ওপেনিং সঙ্গী শচীন টেন্ডুলকার।

সম্প্রতি এক পডকাস্টে সেহওয়াগ জানান এ কথা। ২০০৭-০৮ সালের অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে খেলার সময় তিনি গভীর হতাশায় ছিলেন। সিরিজের প্রথম তিন ম্যাচে খেলার পর তৎকালীন অধিনায়ক এমএস ধোনি তাকে একাদশ থেকে বাদ দেন। এরপর দীর্ঘ সময় তিনি দল থেকে বাইরেই ছিলেন। তখন সেহওয়াগ মনে করেছিলেন, দলে সুযোগ না পেলে ওয়ানডে খেলে লাভ নেই, অবসর নিয়ে নেওয়াটাই ভালো। তিনি বলেন, ‘তখন আমি ভাবছিলাম, যদি দলে জায়গা না পাই, তাহলে ওয়ানডে ক্রিকেট খেলার কোনো মানে নেই।’ হতাশ সেহওয়াগ তার সিদ্ধান্ত নিয়ে কথা বলতে যান শচীন টেন্ডুলকারের কাছে। শচীন তখন তাকে বোঝান, হঠাৎ আবেগের বশে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। 

তিনি বলেন, ‘শচীন আমাকে বলেছিল, ‘আমারও ১৯৯৯-২০০০ সালে এমন সময় এসেছিল, যখন মনে হয়েছিল ক্রিকেট ছেড়ে দেব। কিন্তু সেই সময় কেটে গেছে। তুমি এখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, এটাও কেটে যাবে। অন্তত ১-২ সিরিজ সময় দাও, তারপর সিদ্ধান্ত নাও।’’ শচীনের পরামর্শ মেনে সেহওয়াগ সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং আবার দলে ফিরে আসেন। পরে তিনি একের পর এক ম্যাচজয়ী ইনিংস খেলেন এবং ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেহওয়াগের ওয়ানডে ক্যারিয়ার শেষ হয় ২৫১ ম্যাচ খেলে, যেখানে তিনি করেন ৮,২৭৩ রান, গড় ৩৫.০৫ এবং স্ট্রাইক রেট ১০৪.৩৩। এতে রয়েছে ১৫টি সেঞ্চুরি ও ৩৮টি হাফসেঞ্চুরি।

 

 

কিউএনবি/আয়শা/১৫ আগস্ট ২০২৫/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit