বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥

কে এই সানিয়া চাঁদোক?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন টেন্ডুলকারের পুত্র ও মুম্বাই ইন্ডিয়ান্সের তরুণ পেসার অর্জুন তেন্ডুলকর জীবনের নতুন ইনিংস শুরু করলেন। বুধবার ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে সানিয়া চাঁদোকের সঙ্গে বাগদান সারলেন এই বাঁহাতি পেসার। খবরটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে অভিনন্দনের ঢল নেমেছে। যদিও এখনও পর্যন্ত দুই পরিবারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

কে এই সানিয়া চাঁদোক? ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সানিয়া হলেন মুম্বাইয়ের প্রখ্যাত উদ্যোক্তা রবি ঘোষের নাতনি। ঘাই পরিবার সেবা ও খাদ্য শিল্পে সুপরিচিত ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারির সঙ্গে যুক্ত। ব্যবসায়িক পরিবারের সন্তান সানিয়া নিজেও একজন উদ্যোক্তা। তিনি প্রতিষ্ঠা করেছেন ‘মিস্টার পজ পেট স্পা অ্যান্ড স্টোর এলএলপি’। এটি মুম্বাই-ভিত্তিক একটি প্রিমিয়াম পোষ্য পরিচর্যা ও খুচরো বিক্রির ব্র্যান্ড।

বাঁহাতি পেসার হিসেবে ঘরোয়া ক্রিকেটে গোয়ার হয়ে খেলেন অর্জুন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭ ম্যাচে নিয়েছেন ৩৭টি উইকেট ও করেছেন ৫৩২ রান। টি-২০ ক্রিকেটে ২৪ ম্যাচে ২৭ উইকেট এবং লিস্ট এ ক্রিকেটে ১৮ ম্যাচে ২৫ উইকেট ঝুলিতে ভরেছেন।

আইপিএল মঞ্চে ২০২৩ সালে অভিষেক হয় তাঁর, প্রথম উইকেট হিসেবে পেয়েছিলেন ভুবনেশ্বর কুমারকে। মুম্বই ইন্ডিয়ান্স ২০২৪ মৌসুমে তাঁকে ধরে রাখে, আর সাম্প্রতিক মেগা নিলামে ৩০ লক্ষ টাকায় দলে নেয়।

কিউএনবি/অনিমা/১৫ আগস্ট ২০২৫/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit