শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নরের ব্যাংক হিসাব তলব

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নর, সাবেক ৪ ডেপুটি গভর্নর ও বিএফআইইউর সাবেক ২ প্রধানের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে সবগুলো ব্যাংককে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সাবেক ৩ গভর্নর হলেন আতিউর রহমান, ফজলে কবির ও আবদুর রউফ তালুকদার। সাবেক ৪ ডেপুটি গভর্নর হলেন এস কে সুর চৌধুরী, এসএম মনিরুজ্জামান, কাজী সায়েদুর রহমান ও আবু ফারাহ মো. নাসের।

বিএফআইইউর সাবেক ২ প্রধান হলেন আবু হেনা মোহাম্মদ রাজী হাসান এবং মো. মাসুদ বিশ্বাস। তাদের ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে গত সপ্তাহে ব্যাংকগুলোতে চিঠি দেওয়া হয়েছে বলে বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘দুর্নীতি দমন কমিশন এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অনুরোধে তাদের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ চাওয়া হয়েছে।’

চিঠিতে তাদের অ্যাকাউন্ট খোলার ফর্ম, কেওয়াইসি নথি, লেনদেনের ইতিহাস এবং সংশ্লিষ্ট তথ্যসহ অন্যান্য সব তথ্য সরবরাহ করতে বলা হয়েছে।

বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে ব্যাংকিং খাতে ব্যাপক অনিয়মের পেছনে তৎকালীন গভর্নর ও ডেপুটি গভর্নররা দায়ী বলে ধারণা করা হচ্ছে। উৎস: ডেইলি স্টার।

 

 

কিউএনবি/আয়শা/১৩ আগস্ট ২০২৫/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit