মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় প্রথম দিনে অনুপস্থিত ৫৩ পরীক্ষার্থী ফিলিস্তিনিদের উচ্ছেদে যৌন নিপীড়নকে হাতিয়ার করছে ইসরাইলিরা রেশন দুর্নীতির মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি নুসরাত! এপ্রিলের ২০ দিনেই এলো ২২২ কোটি ডলার রেমিট্যান্স হরমুজে ইরানের নাম ভাঙিয়ে প্রতারণা, ক্রিপ্টোতে ট্রানজিট ফি দাবি বিএনপি জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে: সারজিস জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক, যেসব আলোচনা হলো হরমুজ ইস্যুতে সৌদি যুবরাজের সঙ্গে চীনা প্রেসিডেন্টের ফোনালাপ ভারতীয় বিমানের ওপর পাকিস্তানের আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

হামজাকে নিয়েই নেপাল সফরের প্রাথমিক স্কোয়াড

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের দুই ম্যাচের আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে অনুষ্ঠিতব্য ওই দুই ম্যাচের জন্য ২৪ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। সেই তালিকায় আছেন দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী।

আগে শোনা গিয়েছিল, হামজা চৌধুরীকে নেপাল সফরে পাওয়া যাবে না। একটা অনিশ্চয়তা অবশ্য ছিল এবং এখনো আছে। তবে গত ৯ আগস্ট বাফুফে সভাপতি তাবিথ আউয়াল লন্ডনে হামজার সাথে বৈঠক করেছেন। ইংলিশ লিগের এই তারকার কাছ থেকে সবুজ সঙ্কেত পেয়েই তাকে রাখা হয়েছে প্রাথমিক তালিকায়। বাফুফে চেষ্টা করছে তাকে নিয়েই মাঠে নামতে।

ম্যানেজার আমের খান বুধবার বলেছেন, ‘কোচের ২৪ জনের প্রাথমিক তালিকায় হামজা আছেন। এরই মধ্যে তার ক্লাব লেস্টার সিটিকে চিঠি দেওয়া হয়েছে। হামজাকে সেপ্টেম্বর উইন্ডোতে খেলানোর জন্য তার ক্লাবের সঙ্গে ফেডারেশনের আলোচনা চলমান।’ছুটি কাটিয়ে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা দুইদিন আগে ঢাকায় এসেছেন। রাজধানীর একটি পাঁচতারকা হোটেল জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে বুধবার।

তবে ডাক পাওয়া ২৪ জনের মধ্যে মাত্র ৬ জন রিপোর্ট করেছেন ম্যানেজার আমের খানের কাছে। তারা হলেন- গোলরক্ষক পাপ্পু হোসেন, সুজন হোসেন, ডিফেন্ডার রহমত মিয়া, মেহেদী হাসান মিঠু, ফরোয়ার্ড আরিফ ও সুমন রেজা।অধিনায়ক জামাল ভূঁইয়ার বৃহস্পতিবার ক্যাম্পে যোগ দেওয়ার কথা। আবাহনীর ফুটবলাররা মঙ্গলবার এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলেছেন কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে এবং বসুন্ধরা কিংসের ফুটবলাররা ম্যাচ খেলেছেন সিরিয়ার ক্লাব আল-কারামাহ’র বিপক্ষে। এই দুই ক্লাব থেকে ডাক পাওয়া ফুটবলাররা ক্যাম্পে যোগ দিলেই মাঠের অনুশীলন শুরু করতে পারবেন হ্যাভিয়ের ক্যাবরেরা।

নিয়ম অনুযায়ী, ফিফা উইন্ডোতে ম্যাচের ৭২ ঘণ্টা আগে জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়তে বাধ্য ক্লাবগুলো। আন্তর্জাতিক এই নিয়ম থাকলেও এবার সেপ্টেম্বর উইন্ডোতে কানাডা প্রবাসী ফুটবলার শামিত সোমকে পাচ্ছে না ক্যাবরেরা। আমের খান জানিয়েছেন, ‘সেপ্টেম্বরে শমিতের ক্লাবের ম্যাচ আছে। সে জন্য তিনি প্রাথমিক তালিকায়ও নেই।’

 

কিউএনবি/আয়শা/১৩ আগস্ট ২০২৫/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit