শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান হানিয়াকে নিয়ে মিথ্যাচার, ফেঁসে গেলেন আদনান ফয়সাল আবারও টমি শেলবি হয়ে পর্দায় কিলিয়ান মারফি

নওগাঁয় পত্নীতলা ১৪ বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকে ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর 

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৭৮ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় পত্নীতলা ১৪ বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিকের লাশ বালুরঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পত্নীতলা থানা ও ১৪ বিজিবি সুত্রে জানাগেছে, সোমবার সন্ধ্যা আনু: সাড়ে ৭ টায় পত্নীতলা উপজেলার গোডাউন পাড়া ঘাটে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া যায়। এ ব্যাপারে পত্নীতলা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়। যার নম্বর ৩৪, তাং ১১/০৮/২৫ ইং।  

এরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছবি দেখে ভারতের বালুরঘাট থানা পুলিশ নিশ্চিত করেন উক্ত লাশের ব্যক্তির বিষয়ে তাদের থানায় একটি মিসিং ডায়েরী রয়েছে। উক্ত অজ্ঞাত মৃত ব্যক্তি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার সৈয়দপুর গ্রামের শ্রী অজয় বর্মন এর ছেলে কীর্তিমান বর্মন (১৮) বলে বালুরঘাট থানা পুলিশ নিশ্চিত করে।

এ ঘটনায় পত্নীতলা ১৪ বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে মঙ্গলবার দুপুরে উক্ত ভারতীয় নাগরিকের লাশ তার পিতার উপস্থিতিতে মামলা তদন্তকারী অফিসার পত্নীতলা থানার এস আই সাইফুল ইসলাম বালুরঘাট থানার দায়িত্ব প্রাপ্ত অফিসারের কাছে হস্তান্তর করেন।
কিউএনবি/আয়শা/১৩ আগস্ট ২০২৫/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit