সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ।

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৫৮ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে  মাটিরাঙ্গায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে  বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টার দিকে  মাটিরাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া এমপির পক্ষ থেকে এসব চারা বিতরণ করা হয়। ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির এসব চারা শিক্ষার্থীদের হাতে তুলে দেন  মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল।

এসময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো.আবুল হাসেম,মাটিরাঙ্গা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম,মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন, সহ শিক্ষক, শিক্ষার্থী,রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গায় ২টি শিক্ষা প্রতিষ্ঠান মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় ২হাজার, মাটিরাঙ্গা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়  -২হাজার,  সহ মোট ৪হাজার গাছের চারা বিতরন করা হয়েছে। চারা বিতরণকালে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল বলেন, “বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থীদের মাঝে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া এমপির পক্ষ থেকে গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি নিরাপদ পৃথিবী নিশ্চিত করে। শিক্ষার্থীরা এসব চারা রোপণ ও পরিচর্যা করলে এ উদ্যোগ সফল হবে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হলে তারা উৎসাহের সঙ্গে এসব চারা গ্রহণ করেন এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ির আঙিনায় রোপণ ও পরিচর্যার প্রত্যয় ব্যক্ত করেন।

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৬,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit