শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

তিস্তায় ফের পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা, চরম দুর্ভোগে তীরবর্তী মানুষ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৮৪ Time View

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎তৃতীয় দফায় আবারও ফুলে-ফেঁপে উঠেছে তিস্তা। বর্তমানে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাড়িঘর, ক্ষেত-খামার, গ্রামীণ সড়ক সবকিছুই এখন তিস্তার পানিতে তলিয়ে গেছে। লালমনিরহাটের ৫ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের অন্তত ১০ হাজার পরিবার এরইমধ্যে পানিবন্দি হয়ে পড়েছে। ফলে এসব এলাকার বাসিন্দারা পড়েছেন চরম ভোগান্তিতে।

‎‎বুধবার (১৩ আগস্ট) দুপুর ৩টায় লালমনিরহাটের তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে নদীর পানি রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২০ মিটার, যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  (স্বাভাবিক ৫২.১৫ সেন্টিমিটার)। ‎‎লালমনিরহাট সদর উপজেলার কালমাটি গ্রামের মর্জিনা বেগমের বাড়িঘরে ঢুকে পড়েছে পানি, ঢুবে গেছে চুলা, তলিয়েছে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রও তাই বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন কালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায়। একই দুর্দশায় রয়েছেন ষাটোর্ধ বুলবুলি বেগমও।

‎‎গত ১৫ দিনে তিন দফায় তিস্তার পানি বিপদসীমা অতিক্রমের পর হ্রাস পেয়েছিল। কিন্তু গতকাল দুপুর থেকে আবার বাড়তে শুরু করেছে পানি। এখন বিপদসীমার ওপর দিয়ে তীব্র স্রোতে বইছে তিস্তার পানি। ‎তিস্তার পানি বাড়ায় লালমনিরহাটের হাতিবান্ধা, আদিতমারী, সদর, কালীগঞ্জ উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে সৃষ্টি হয়েছে বন্যার। এসব এলাকায় এরইমধ্যে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ১০ হাজার পরিবার। স্থানীয়রা বলছেন চলতি মৌসুমে তৃতীয় দফা বন্যার কবলে পড়েছেন তারা। আমনের ক্ষেতসহ মৌসুমি ফসল তলিয়েছে পানিতে, বাড়ি-ঘরে পানি থাকায় বেগ পেতে হচ্ছে সাংসারিক কর্মকান্ডেও। তিস্তার পানিতে অনেক কৃষকের ভেসে গেছে পাটসহ নানা জাতের ফসলও। দুর্ভোগ আর অভিযোগের শেষ নেই ভোগান্তিতে পড়া মানুষজনের।

‎‎তিস্তার উত্তাল পরিস্থিতির সঙ্গে লড়াই করছে তিস্তা পাড়ের হাজারো মানুষ। তাদের দাবি ত্রাণ নয় স্থায়ীভাবে দুর্ভোগ কমাতে সংশ্লিষ্টরা উদ্যোগ নিবে নদী খনন বা তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের। ‎লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার জানান, উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগামী দু’দিন পানি বিপদসীমার ওপর দিয়েই প্রবাহিত হতে পারে। সার্বিক খোজ খবর নিচ্ছেন তারা। ‎‎লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, বন্যা কবলিত এলাকা পরিদর্শন করা হচ্ছে, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হবে দূর্গতদের মাঝে।

‎

‎কিউএনবি/আয়শা/১৩ আগস্ট ২০২৫/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit