রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

ন্যায় প্রতিষ্ঠায় আমরা একসাথে চলবো-বিএনপি নেতা মাসুদ

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৭৮ Time View

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি : রাজনীতি কোন ব্যক্তি স্বার্থ বা নিজের জয়-পরাজয়ের উপর নির্ভর করে না। নির্বাচন অর্থ হলো স্বাধীনভাবে মত প্রকাশে স্বাধীনতাকে নিশ্চিত করা। 

গত ১১ আগস্ট সোমবার নওগাঁ জেলা বিএনপি আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে বিজয়ী নেতৃবৃন্দকে শুভেচ্ছা এবং সম্মেলনকে সফল করার পেছনে যে সকল নেতৃবৃন্দর অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই সম্মেলনটি সুন্দর, প্রাণবন্ত এবং উৎসব মুখর হয়ে উঠেছিল, সেই সকল নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা,সালাম এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য  মাসুদ হাসান তুহিন । তিনি বলেন, রাজনীতি কোন ব্যক্তি স্বার্থ বা নিজের জয়-পরাজয়ের উপর নির্ভর করে না। নির্বাচন অর্থ হলো স্বাধীনভাবে মত প্রকাশে স্বাধীনতাকে নিশ্চিত করা।

অন্য কোনো মতকে আপনার উপর চাপিয়ে দেয়া বা প্রভাবিত না করা । একজনকে হারাতে আরেকজনের পক্ষে নেওয়া এরকমও বিষয় না। দলীয় রাজনীতিতে আমরা সবাই জাতীয়তাবাদের এক একজন কর্মী। এখানে কারো জয়-পরাজয়কে প্রতিপক্ষের রাজনীতির মতো উল্লাস বা প্রতিহিংসা পরায়নতার সুযোগ নাই। আমাদের রাজনীতি হওয়া উচিত জনাব তারেক রহমান নির্দেশিত রাজনীতি, দেশ এবং দেশের মানুষের পাশে থাকা ও মুক্তির সংগ্রামে অব্যাহত নিজেকে নিয়োজিত রাখার রাজনীতি।

 আমি আশা করব, বাংলাদেশের গণমানুষের মুক্তি এবং নৈতিকতার ভিত্তিতে ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার রূপকার জনাব তারেক রহমানের চিন্তা ও নেতৃত্বকে বাস্তবায়ন করার লক্ষ্যে নওগাঁর নির্বাচিত নেতৃবৃন্দ তাদের ভূমিকা রাখবেন। নওগাঁ জেলা বিএনপিকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়ে আগামীর বাংলাদেশে, জাতীয়তাবাদের রাজনীতিকে এগিয়ে নিবেন; যাতে করে, আর যে কোনো নামে কখনো বাংলাদেশকে ফ্যাসিবাদের কবলে না পড়তে হয়।

তিনি আরো বলেন, আমি মাসুদ হাসান তুহিন নওগাঁ জেলার ১৪টি ইউনিটের সকল কাউন্সিলর বৃন্দের প্রতি শ্রদ্ধা রেখে এবং আপনাদের ভোটাধিকারের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আমি আশা করছি, আমরা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী রাখার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে একযোগে এগিয়ে যাব। আমি বিএনপির রাজনীতিতে ছিলাম, আছি, এবং আগামীতেও আরো নিবিড়ভাবে আপনাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।

 নওগাঁর রাজনীতি, নাগরিক উন্নয়ন, সুশাসন এবং সম্প্রীতির নওগাঁ প্রতিষ্ঠার লক্ষ্যে আপনাদের সাথে নিয়ে নওগাঁর রাজনৈতিক অঙ্গণে আমার যে পথচলা তা সামনে আরো বেগবান করতে এবং নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যেতে চাই। আমরা সবাই ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে একসাথে চলব এই প্রত্যাশা রাখি। বিজয় আমাদের হবেই।

 

 

কিউএনবি/আয়শা/১৩ আগস্ট ২০২৫/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit