শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমিকের বাড়ির সামনে তরুণীর আকুতি—‘দরজাটা একটু খোলো, কথা বলব’ চৌগাছায় বজ্রপাতে এক কৃষক নিহত নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ   ‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড

ডারউইনে প্রস্তুতি ম্যাচে জয় পেল বাংলাদেশ ‘এ’ দল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : ডারউইনে প্রস্তুতি ম্যাচে ডিক্সিকে ৩৭ রানে হারিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮১ রান করে সফরকারী বাংলাদেশ ‘এ’ দল। ওপেনার নাইম শেখ ২৯ বলে ৩৬ ও আফিফ হোসেন ৩৩ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। 

আফিফ আহত অবসর নেওয়ার পর অধিনায়ক নুরুল হাসান সোহানের অপরাজিত ১৩, ইয়াসির আলি চৌধুরীর অনবদ্য ৩০ এবং মৃত্যুঞ্জয় চৌধুরির ১৮ রানের উপর ভর করে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। 

জবাবে ২০ ওভারে ৫ উইকেটে ১৪৪ রান করে ম্যাচ হারে ডিক্সি। ইয়াসিন মুনতাসির ১২ বলে দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন। এছাড়া জগদেশ্বর কোদুরু ২৫ রান করেন।

মাহফুজুর রহমান রাব্বি ৩৮ রানে এবং রকিবুল হাসান ৫ রানে ২টি করে উইকেট নেন। দ্বিতীয়বারের মতো টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন অস্ট্রেলিয়ায় রয়েছে বাংলাদেশ ‘এ’ দল। 

আগামী ১৪ আগস্ট পাকিস্তান শাহিনসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসর শুরু করবে তারা।

কিউএনবি/অনিমা/১২ আগস্ট ২০২৫/রাত ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit