বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

বেনাপোল ৪৯ বিজিবির অভিযানে স্বর্ণ সহ প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ,আটক ১

শার্শা(যশোর)সংবাদদাতা
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৪৫ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন চোরাকারবারীসহ প্রায় এক কোটি টাকার স্বর্ণ, মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি। ১১ আগস্ট ২০২৫ দিনে ও রাতে অভিযান চালিয়ে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, বেনাপোল, রঘুনাথপুর বিওপি ও বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় বিজিবি ১ জন চোরাকারবারীসহ স্বর্ণ, বিদেশী মদ, শাড়ী, থ্রি-পিচ, চকলেট, মোবাইল, মোবাইলের চার্জার, পোশাক সামগ্রী, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, চায়না দোয়ারী জাল, সিটি গোল্ডের সামগ্রী, হাই ড্রোক্লোরাইড ক্যামিকেল ,কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য পঁচানব্বই লক্ষ সাতান্ন হাজার সাতশত তেষট্টি টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েদা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১২ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit