সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন নির্বাচিত 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৬৭ Time View

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে আবু বক্কর সিদ্দিক নান্নু ও সাধারণ সম্পাদক পদে মামুনুর রহমান রিপন নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার গভীর রাতে এ ফলাফল ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় বিএনপির সমন্বয়কারী আবদুস সালাম।এর আগে গতকাল বিকেলে অনুষ্ঠিত সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বক্তব্য শেষে ভোট গ্রহণের উদ্বোধন করেন। নওগাঁ কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেল পাঁচটা থেকে রাত ৮টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে ১ হাজার ৩৮১ জন ভোটার অংশ নেন। 

ফলাফল অনুযায়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ৬৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসমবায়বিষয়ক সম্পাদক নজমুল হক পেয়েছেন ৪০০ ভোট। সভাপতি পদে মোট আটজন প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সম্পাদক পদে ৬৯২ ভোট পেয়ে জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সদস্যসচিব বায়েজিদ হোসেন পেয়েছেন ৬৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদকের তিনটি পদের জন্য নয়জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁদের মধ্যে নূর-ই আলম ৮৪১ ভোট, শফিউল আজম ৬৩০ ভোট ও খায়রুল ইসলাম ৫৭৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ সম্মেলনে নওগাঁ বিএনপির ১১টি উপজেলা কমিটি ও ৩টি পৌর কমিটির ১ হাজার ৪১৪ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন নতুন নেতৃত্ব।

কিউএনবি/অনিমা/১২ আগস্ট ২০২৫/দুপুর ১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit