শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মশা দমনে ছয় লাখ ‘বিশেষ’ মশা ছাড়বে যুক্তরাষ্ট্র সৌদি আরব-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানের কড়া বার্তা চিকিৎসা নিয়ে বের হতেই হাসপাতালের ছাদ ধসে আহত নারী, সিসিটিভিতে ভয়াবহ দৃশ্য সশস্ত্র আক্রমণ প্রতিরোধে সৌদি আরবের সঙ্গে পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তি এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড শেষ ওভারের নাটকে ৫ হাজারতম ওয়ানডেতে স্কটল্যান্ডের রোমাঞ্চকর জয় সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল দুর্বৃত্তের হামলায় উগান্ডার তারকা ফুটবলারের মৃত্যু টাকার জন্য ‌‘সি-গ্রেড’ সিনেমায় অভিনয়, অনুশোচনা থাকলেও আক্ষেপ নেই অভিনেত্রীর

বাউফলে দুই কিশোরকে খুঁটির সঙ্গে বেঁধে পেটানোর ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৬৮ Time View
ডেস্ক নিউজ : পটুয়াখালীর বাউফল উপজেলায় দোকানঘরে আগুন লাগানোর অভিযোগে অভি (১৪) ও শান্ত (১৫) নামে দুই কিশোরকে খুঁটির সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন করা হয়েছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার কালাইয়া ইউনিয়নের বগী খালের তুলাতলা এলাকায় গত ৯ আগষ্ট শনিবার রাত সারে ১২টার দিকে একটি মুদি দোকানের বৈদ্যুতিক মিটার বাস্ট হয়ে আগুন লাগে। এরপরেই দোকানদার মাহবুব ও তার লোকজন দোকানের অদূরে সড়ক থেকে কিশোর অভি ও শান্তকে আগুন লাগানোর সন্দেহে আটক করে এবং তাদেরকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন চালায়।
নির্যাতনের এই দৃশ্য মোবাইলে ধারণও করে রাখেন নির্যাতনকারীরা। সেই ভিডিও যোগাযোগমাধ্যমে ছেড়ে দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন মিলে দুই কিশোরকে দোকানের খুঁটির সঙ্গে পেছন দিকে হাত বাঁধা অবস্থায় লাঠিপেটা করছে। ভিডিওতে অন্যদের ‘বল, কে আগুন দিতে পাঠাইছে, কত টাকা দিছে? পাঁচ হাজার টাহা দিছে? আগুন লাগলে এইহানে ঘরগুলা থাকতে? কেডা পাঠাইছে আবার ক? কয় টাহা লইছোছ? পাঁচ হাজার? আবার ক? কেরাসিন লইয়া আইছোস। এসব কথা জিজ্ঞাসা করতে শোনা যায়।

নির্যাতনের একপর্যায়ে কালাইয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক রিজভি নামে এক ব্যক্তির নাম স্বীকারোক্তি দেয় দুই কিশোর।

পরে খবর দিলে বাউফল থানার পুলিশের এসআই মো. ইব্রাহিম মোল্লা ঘটনাস্থালে গিয়ে ওই দুই কিশোরকে থানায় নিয়ে যান।

দোকানি মাহবুব জানান, তিনি দোকানের পেছনের দিকটায় থাকেন। বিদ্যুতের মিটার ব্লাস্টের শব্দ শুনে উঠে দেখেন মিটারে আগুন ধরে গেছে। মিটারে কাপড় পেঁচিয়ে কেরোসিন দিয়ে আগুন লাগানো হয়। কেরোসিনের বোতল পড়ে থাকতে দেখি। এর কিছুক্ষণ পরে ওই দুই কিশোর সামনে দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা আগুন লাগানোর কথা স্বীকার করেন।

একটি সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ থাকার কারণে একটি পক্ষ অপরপক্ষকে ফাঁসানের জন্য কিশোরদের নির্যাতন করে স্বীকারোক্তি নেয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, আগুন লাগানোর সত্যতা পাওয়া যায়নি। কিশোরদের তাদের আত্মীয়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/১১ আগস্ট ২০২৫/রাত ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit