বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

মনিরামপুরে যুবলীগ নেতাসহ তিনজন আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১১৩ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে পুলিশ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বোমা হামলা মামলার পলাতক আসামি ঝাপা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি সন্ত্রাসী শিমুল হোসেনসহ তিন জনকে গ্রেফতার করে। পুলিশ তাদেরকে আদালতে চালান দেয়।

পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজগঞ্জ মোবারকপুর গ্রাম থেকে ঝাপা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বোমা হামলা মামলার পলাতক আসামি সন্ত্রাসী শিমুল হোসেনকে গ্রেফতার করা হয়। শিমুল ওই গ্রামের আব্দুল বারেক গাজীর ছেলে। এছাড়া গ্রেফতার করা হয় ওয়ারেন্টভূক্ত দুই আসামি।

এরা হলো উপজেলার আটঘরা গ্রামের জহিরুল ইসলামের ছেলে সোহেল রানা ও বালিধা গ্রামের আফসার উদ্দিনের ছেলে মেসবাহুস সাদেকিন ভূট্টো। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) বাবলুর রহমান খান জানান, গ্রেফতারকৃত তিনজনকে রোববার দুপুরে আদালতে চালান দেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/১০ আগস্ট ২০২৫/রাত ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit