মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

ফোনের ব্যাটারির আয়ু বাড়াতে বন্ধ করুন ৫ ফিচার

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৮৫ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনের ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার সমস্যায় ভোগেন। ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কতগুলো প্রযুক্তিগত কারণ আছে, যেগুলো সাধারণত উপেক্ষা করা হয়ে থাকে। স্মার্টফোনে এমন ৫টি ফিচার থাকে যেগুলো বন্ধ করে দিলে ব্যাটারির আয়ু বেড়ে যায়।

১) স্ক্রিনের ব্রাইটনেস এবং টাইমআউট সেটিং

ব্যাটারি দ্রুত শেষ হওয়ার প্রধান কারণ হলো ডিসপ্লে। তাই স্ক্রিনের উজ্জ্বলতা এমনভাবে সেট করুন যাতে এটি আপনার চোখের জন্য আরামদায়ক হয়। অযথা ফোনের উজ্জ্বলতা বাড়িয়ে রাখা উচিত নয়। এছাড়াও, অটো-লক বা স্ক্রিন টাইমআউট সেটিংস পরিবর্তন করুন। এটি আপনার ফোনের ব্যাটারির আয়ু বাড়িয়ে দিতে পারে।

২) ব্যাকগ্রাউন্ড অ্যাপ ব্লক

ব্যবহারকারীর অজান্তেই অনেক সময় কিছু কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, যা ফোনের ব্যাটারি নষ্ট করে দেয়। তাই এ ধরনের ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপগুলো দেখে‌ শুনে ব্যবহার উচিত। ফোনের ‘সেটিংস’ থেকে অ্যাপগুলো খুঁজে নিয়ে ‘ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ’ অপশন বন্ধ করে দিলে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

৩) লোকেশন শেয়ারিং

লোকেশন শেয়ারিং অপশনটি ফোনের ব্যাটারি শেষ করে দিতে পারে। তাই প্রতিটি অ্যাপকে লোকেশন শেয়ার অপশন ব্যবহার করতে দেওয়া উচিত নয়। আর এটি বন্ধ করার জন্য প্রথমে, ‘সেটিংস’ এ যান, তারপর ‘প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন, তারপরে ‘লোকেশন সার্ভিস’ এ ট্যাপ করুন। এর পর ‘অলওয়েস’র পরিবর্তে ‘অ্যাপ ইউজিং’ অপশন সিলেক্ট করুন।

৪) সেলুলার ডেটার বদলে ওইফাই ডেটা নির্বাচন

ব্যবহারকারীদের পক্ষে সম্ভব হলে সেলুলার ডেটার পরিবর্তে ওইফাই ব্যবহার করা উচিত। কারণ, সেলুলার নেটওয়ার্ক ওইফাইয়ের তুলনায় অনেক শক্তি খরচ করে, যার ফলে ফোনের ব্যাটারির আয়ু কমে যায়।

৫) লো-পাওয়ার মোড

আইফোনের ক্ষেত্রে সবসময় লো পাওয়ার মোড সক্রিয় রাখা উচিত। কারণ, এটি ব্যাটারি কম খরচ করে। আর এর জন্য প্রথমে ‘সেটিংস’ এ যান। এরপর ‘ব্যাটারি’ অপশনে ট্যাপ করুন এবং তারপরে ‘লো পাওয়ার মোড’ সিলেক্ট করুন।

কিউএনবি/অনিমা/১০ আগস্ট ২০২৫/বিকাল ৩:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit