রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে আহত লজ্জাবতী বানর উদ্ধার বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত চার্জ নেওয়া কেন অবৈধ নয় ট্রাকচালক হত্যা: হাসিনা-কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী

হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করার গোপন ট্রিকস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৭৮ Time View

ডেস্কনিউজঃ স্মার্টফোন এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। আর এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যোগাযোগমাধ্যমগুলোর একটি হলো হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত আলাপচারিতা থেকে শুরু করে অফিসের মিটিং কিংবা গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানে নিয়মিত ব্যবহার হচ্ছে এই অ্যাপ। কখনও কখনও প্রয়োজনীয় কোনো কথোপকথন সংরক্ষণ করে রাখার দরকার পড়ে।

বিশেষ করে গুরুত্বপূর্ণ আলোচনা বা নির্দেশনা পরবর্তীতে যাচাই করার জন্য কল রেকর্ড রাখা হয়ে ওঠে জরুরি। এমন পরিস্থিতিতেই সামনে আসে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার পদ্ধতি ও প্রয়োজনীয়তা।

যদিও হোয়াটসঅ্যাপে সরাসরি কল রেকর্ডিংয়ের কোনো অফিসিয়াল ফিচার নেই, তবুও কিছু সহজ কৌশল ব্যবহার করে অ্যান্ড্রয়েড ও আইফোন-দুই ধরনের ডিভাইসেই কল রেকর্ড করা সম্ভব।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সাধারণত বিল্ট-ইন স্ক্রিন রেকর্ডার সুবিধা থাকে। এই ফিচার ব্যবহার করেই হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা যায়।

প্রথমে ফোনের স্ক্রিন রেকর্ডার চালু করুন এবং রেকর্ড অডিও বা ইন্টারনাল অডিও অপশন অন আছে কি না নিশ্চিত করুন। এরপর হোয়াটসঅ্যাপ কল শুরু করুন। কল শেষ হলে রেকর্ডিংটি স্বয়ংক্রিয়ভাবে গ্যালারিতে সংরক্ষণ হয়ে যাবে।

তবে কিছু ফোনে নিরাপত্তাজনিত কারণে ইন্টারনাল অডিও রেকর্ড হয় না। সেক্ষেত্রে স্পিকার মোড চালু করে কল রেকর্ড করতে হতে পারে।

যদি ফোনের নিজস্ব স্ক্রিন রেকর্ডার কাজ না করে, তাহলে প্লেস্টোর-এ থাকা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করা যেতে পারে। এসব অ্যাপ স্ক্রিনের পাশাপাশি অডিও রেকর্ড করার সুবিধাও দেয়।

তবে যে কোনো অ্যাপ ডাউনলোডের আগে অবশ্যই তার রিভিউ, প্রাইভেসি পলিসি ও পারমিশন যাচাই করা উচিত। কারণ কিছু ভুয়া অ্যাপ ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।আইফোনে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা তুলনামূলক কঠিন।

অ্যাপলের কঠোর নিরাপত্তানীতির কারণে আইফোনে সরাসরি হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা সহজ নয়। আইওএস-এ কোনো বিল্ট-ইন কল রেকর্ডিং ফিচারও নেই। তবে অনেক ব্যবহারকারী ম্যাকবুকের সাহায্যে কল রেকর্ড করেন। এছাড়া অন্য একটি ডিভাইস ব্যবহার করে স্পিকার মোডে কথোপকথন রেকর্ড করার পদ্ধতিও প্রচলিত। যদিও এতে অডিওর মান কিছুটা কমে যেতে পারে।

যে কোনো ব্যক্তির কল রেকর্ড করার আগে তার অনুমতি নেওয়া গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশে অনুমতি ছাড়া কল রেকর্ড করা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হয়। তাই প্রয়োজন ছাড়া গোপনে কল রেকর্ড করা থেকে বিরত থাকা উচিত।

কল রেকর্ডিংয়ে ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য থাকতে পারে। তাই এসব ফাইল নিরাপদ স্থানে সংরক্ষণ করা জরুরি। প্রয়োজনে পাসওয়ার্ড বা এনক্রিপশন ব্যবহার করা যেতে পারে, যাতে অন্য কেউ অপব্যবহার করতে না পারে।

কিউএনবি/বিপুল/২২.০৫.২০২৬/দুপুর ১২.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit