রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে আহত লজ্জাবতী বানর উদ্ধার বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত চার্জ নেওয়া কেন অবৈধ নয় ট্রাকচালক হত্যা: হাসিনা-কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে আহত লজ্জাবতী বানর উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৯ Time View

ডেস্ক নিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত বিলুপ্ত প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।

রবিবার সকালে উপজেলার জেরিন চা বাগান থেকে বানরটি উদ্ধার করেন ওই বাগানের শ্রমিকরা। পরে বানরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

চা শ্রমিক খোকন মাদ্রাজি ও সাগর কাহার জানান, সকালে কাজে যাওয়ার সময় কয়েকজন চা-শ্রমিক রাস্তার পাশে একটি লজ্জাবতী বানর অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। বানরটির শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্ন ছিল। তারা বানরটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে প্রাথমিক সেবাশুশ্রূষা করেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট তাজুল ইসলাম বলেন, আহত লজ্জাবতী বানরটিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বানরটিকে উদ্ধারকেন্দ্রে নেয়া হয়েছে। প্রাণীটির শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। বর্তমানে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা চলছে।

 

 

কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৬,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit