বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন সংসদে প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা উলিপুরে পূর্ব শত্রুতার জেরে ব্যাবসায়ীকে কুপিয়ে জখম উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত স্ত্রী ও স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে ৩৫ লাখ টাকার স্বর্ণালংকার-নগদ টাকা চুরির অভিযোগ, গ্রেফতার ২ আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে  স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হবে না: সিইসি

রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে উত্তর কোরিয়া আরও ৩০ হাজার সেনা পাঠাতে চায় বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে মস্কোকে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লঞ্চার দেওয়ার প্রস্তুতিও পিয়ংইয়ং নিচ্ছে বলে জানিয়েছেন তিনি। খবর রয়টার্সের

শনিবার (২৫ জুলাই) দেওয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়া উত্তর কোরিয়া থেকে আরও ৩০ হাজার সেনা নেওয়ার পরিকল্পনা করছে। এসব সেনাকে গ্রহণের জন্য রাশিয়ার ভোরোনেঝ অঞ্চলে জুন থেকেই প্রস্তুতি চলছে বলে দাবি করেন তিনি।

জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর পিয়ংইয়ং রাশিয়াকে সেনা সহায়তা দেওয়া শুরু করে। ইউক্রেনীয় বাহিনীর কুর্স্ক অভিযান মোকাবিলায় উত্তর কোরিয়া প্রায় ১৪ হাজার সেনা পাঠিয়েছিল বলে তিনি জানান। এবার সেই সংখ্যার সঙ্গে আরও ৩০ হাজার সেনা যুক্ত করার পরিকল্পনা করছে মস্কো।

জেলেনস্কি আরও দাবি করেন, সেনা পাঠানোর পাশাপাশি উত্তর কোরিয়া রাশিয়াকে অতিরিক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লঞ্চার সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তাঁর মতে, রাশিয়া-উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা শুধু ইউক্রেনের জন্য নয়, এশিয়ার অন্যান্য দেশের জন্যও বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতার মাধ্যমে উত্তর কোরিয়া বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করছে এবং নিজেদের অস্ত্র ও সামরিক সক্ষমতা উন্নত করার সুযোগ পাচ্ছে। এর ফলে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আওতায় থাকা এশিয়ার দেশগুলোর জন্য ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেন তিনি।

জেলেনস্কি বলেন, এই সম্মিলিত হুমকি মোকাবিলায় ইউক্রেনও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৬,/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit