আন্তর্জাতিক ডেস্ক : কারাকোরাম পর্বতমালা অঞ্চলের ৭ হাজার ২৭ মিটার উচ্চতার স্পান্টিক পর্বত থেকে নামার সময় মারা যাওয়া পাকিস্তানি পর্বতারোহী ও চিকিৎসক ড. আসমা মুশতাকের লাশ বেস ক্যাম্প থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। খবর জিও নিউজের।
আতাউল্লাহ তারার জানান, অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানের পর ড. আসমা মুশতাকের লাশ স্পান্টিক বেস ক্যাম্প থেকে স্কর্দুতে আনা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে পরবর্তী ফ্লাইটে লাশটি লাহোরে নেওয়া হবে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া এফসিএনএ, অরান্দু ভলান্টিয়ার রেসকিউ টিমসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান পাকিস্তানের তথ্যমন্ত্রী।
পরে অরান্দু ভলান্টিয়ার রেসকিউ টিমের পর্বতারোহীরা জীবনের ঝুঁকি নিয়ে ৬ হাজার ২০০ মিটারের বেশি উচ্চতা থেকে লাশটি উদ্ধার করে স্পান্টিক বেস ক্যাম্পে নিয়ে আসেন। আবহাওয়া কিছুটা অনুকূলে এলে গত সোমবার হেলিকপ্টারে করে লাশটি স্কর্দুতে নেওয়া হয়।
কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৪:১২