সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

শার্শার পুটখালীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন,গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৬০ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলার পুটখালী বিওপি বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রুবার রাতে পুটখালী গ্রামের উত্তর পাড়া এলাকায়। আটক অস্ত্র ব্যবসায়ী আক্তারুল ইসলাম(৪০) পুটখালী উত্তর পাড়া গ্রামের আতিয়ার রহমান বাবুর ছেলে ।

পুটখালী বিওপি ক্যাম্পের বিজিবি জানায় , শুক্রুবার রাতে নিয়মিত টহল দেওয়ার সময় গোপন সূত্রে জানতে পারি অস্ত্রের একটি চালান পাচার হবে। এমন সংবাদে পুটখালীর সীমান্তের মেইন পিলার১৭/০৭ এস এর ১৬২ নামক স্থান থেকে একটি ইতালির তৈরী পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ আক্তারুল ইসলাম নামে এক অস্ত্র ব্যবসায়ী কে আটক করেন।বিজিবি জানায়  পিস্তল, ম্যাগজিন ও গুলি সহ আটক আক্তারুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার অফিসার ইন চার্জ (ওসি) রাসেল মিয়া জানান, ২১ বিজিবি’ অধিনস্থ পুটখালী বিজিবি একটি বিদেশি পিস্তল,ম্যাগজিন ও গুলি সহ আক্তারুল নামে এক অস্ত্র ব্যবসায়ীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে। তিনি বলেন এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দিয়ে আটককৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৯ আগস্ট ২০২৫/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit