রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা..

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৯৫ Time View

নিউজ ডেক্সঃ  মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছেন ঢাকার নবাবগঞ্জের মাদক ব্যবসায়ী মো. মাসুম। গত ২৯ জুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন৷ মামলাটি বর্তমানে নবাবগঞ্জ থানায় তদন্তাধীন আছে।

জানা গেছে, গত ২৪ জুন সাপ্তাহিক ‘এশিয়া বার্তা’ পত্রিকায় হাসনাবাদ এলাকার মাদক ব্যবসায়ী মাসুমের মাদক কারবার ও অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধানি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উঠে আসে, মাসুম স্বল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন এবং তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানা অভিযোগ রয়েছে।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, মাসুমের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় একাধিক জিডি ও অভিযোগ রয়েছে। এ নিয়ে সংবাদ প্রকাশের পর মাসুম সাপ্তাহিক এশিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর দোহার- নবাবগঞ্জ প্রতিনিধি সাংবাদিক কাজী জোবায়ের আহমেদকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও চার সংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ এনে মামলা করেন। মামলাটি বর্তমানে নবাবগঞ্জ থানায় তদন্তাধীন রয়েছে বলে জানা যায়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা জেলা, দোহার ও নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকরা। তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং অভিযুক্ত মাসুমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় বৃহত কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক রাশিম মোল্লা বলেন, সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ঢাকা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বলেন, সাংবাদিকের ওপর এমন মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই। যারা সাংবাদিকের কলম রুখতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। সকল সংবাদিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

দোহার প্রেস ক্লাবের সভাপতি তারেক রাজিব বলেন, সাংবাদিক কাজী জোবায়ের আহমেদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাই। পশাপাশি সঠিক তদন্ত করে মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। মিথ্যা মামলা প্রত্যাহার না হলে সাংবাদিক সংগঠন মাঠে নেমে বড় কর্মসূচি দিতে বাধ্য হবে।

নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সারাদেশে সাংবাদিক হত্যা ও হামলার শিকার হচ্ছে। দোহারেও সাংবাদিকের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, পুলিশ তদন্ত করছে। সুষ্ঠু তদন্তে প্রকৃত ঘটনা উঠে আসবে।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এন ভি/রাজ/০৯ আগস্ট ২০২৫/বিকালঃ ০৩.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit