সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

ইসরায়েলের তিন গুরুত্বপূর্ণ স্থাপনায় ‘সফল’ ড্রোন হামলা..

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৪০ Time View

আর্ন্তজাতিক নিউজঃ ইসরায়েলের লড, বীরশেবা ও আশকেলনে তিনটি ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা (আনসারুল্লাহ)। শুক্রবার (৮ আগস্ট) এ দাবি করে তারা। খবর শাফাক নিউজের।

হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি জানান, ড্রোন বাহিনী তিনটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। প্রথম ড্রোনটি তেল আবিবের লড বিমানবন্দর (বেন গুরিয়ন) লক্ষ্যবস্তু করে, আর বাকি দুটি বীরশেবা ও আশকেলনের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে। তিনি দাবি করেন, সব হামলাই সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

সারি ইসরায়েলি বন্দরে কার্যরত সব কোম্পানিকে সতর্ক করে বলেন, এসব বন্দরের সঙ্গে যে কোনো ধরনের ব্যবসা অবিলম্বে বন্ধ না করলে তাদের জাহাজও হামলার টার্গেট হবে, গন্তব্য যেখানেই হোক না কেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া সন্দেহজনক দুটি ড্রোন তারা মাঝপথে আটকে দিয়েছে, তবে সাইরেন বাজানো হয়নি। গত ১৮ মার্চ গাজায় ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে হুতিরা ইসরায়েলের দিকে ডজনের বেশি ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এন ভি/রাজ/০৯ আগস্ট ২০২৫/বিকালঃ ০২.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit