শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

জাবির ১৭ হলে ছাত্রদলের কমিটি অনুমোদন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৭টি হলে কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

আজ শুক্রবার জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ৬টি ছাত্রী হল ও ১১টি ছাত্র হলে কমিটি গঠন করা হলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক এই কমিটি অনুমোদন করেছেন।

কমিটি দেওয়া ছাত্রী হলগুলো হলো নওয়াব ফয়জুন্নেসা হল, প্রীতিলতা হল, ১৩নং ছাত্রী হল, ফজিলতুন্নেসা হল, রোকেয়া হল ও বীর প্রতীক তারামন বিবি হল। ছাত্র হলগুলো হলো আল-বেরুনী হল, শহীদ সালাম বরকত হল, আ ফ ম কামাল উদ্দিন হল, মওলানা ভাসানী হল, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, ১০নং ছাত্র হল, ২১নং ছাত্র হল, শহীদ রফিক-জব্বার হল, শহীদ তাজউদ্দীন আহমদ হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও মীর মোশাররফ হোসেন হল। 

কমিটিগুলো এই লিঙ্কে দেখুন।

কিউএনবি/অনিমা/৮ আগস্ট ২০২৫/রাত ১১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit