সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি দিতে তথ্য চেয়েছে মাউশি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৪৭ Time View

ডেস্ক নিউজ : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদানের লক্ষ্যে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার মাউশি অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এ চিঠি সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।

তথ্য পাঠানোর জন্য নির্ধারিত ছকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা, মোট উত্তীর্ণদের সংখ্যা, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এবং জিপিএ-৫ ব্যতীত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ করতে বলা হয়েছে।

মাউশি সূত্র জানায়, প্রতিবছর এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে মোট ১০ হাজার ৫০০ শিক্ষার্থীকে রাজস্ব খাতভুক্ত বৃত্তি দিয়ে থাকে সরকার। এরমধ্যে এক হাজার ১২৫ জন শিক্ষার্থী মেধাবৃত্তি এবং ৯ হাজার ৩৭৫ জন সাধারণ বৃত্তি পেয়ে থাকেন।

মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৮২৫ টাকা এবং বছরে এককালীন এক হাজার ৮০০ টাকা করে পেয়ে থাকেন। সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসিক ৩৭৫ টাকা ও এককালীন ৭৫০ টাকা দেওয়া হয়।

কিউএনবি/অনিমা/৭ আগস্ট ২০২৫/রাত ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit