শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা

রাঙামাটিতে ভারতীয় আধার কার্ডসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৭৬ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির জুড়াছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে ভারতীয় আধার কার্ডসহ মন চন্দ্র চাকমা (২২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৭ আগস্ট)  সকালে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধীনস্থ বগাখালী বিওপি’র টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশকারী মন চন্দ্র চাকমা নামের এক ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তি ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার চন্দ্র হানশু চাকমার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তিনি চোরাচালান ব্যবসার সাথে জড়িত বলে বিজিবি জানান। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী।

তিনি জানান,  বিজিবির রাঙামাটি সেক্টরের অধীনে পরিচালিত বগাখালীসহ সীমান্তগুলো অনেক দূর্গম এলাকায় অবস্থিত৷ সীমান্তবর্তী হাটবাজারগুলো নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে। হাটবাজারে জনসমাগমের আড়াঁলে অবৈধভাবে ভারতীয় চোরাকারবারি বাজারে প্রবেশ করে চোরাচালান, মাদক কারবারিসহ নানা অপরাধ করার সুযোগ খুঁজে।

পরিস্থিতি মোকাবেলায় বিজিবি দেশের সার্ভভৌমিত্ব রক্ষা এবং চোরাচালানরোধে  সর্বদা সচেষ্ট রয়েছে। আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জুরাছড়ি থানায় হস্তান্তর করা হবে বিজিবি অধিনায়ক জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/৭ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit