বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪২৮

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২৮ জন। বুধবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই জন পুরুষ ও একজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩১৫ জনই ঢাকার বাইরের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৯২ জন, যাদের মধ্যে ৫৩ জন পুরুষ ও ৩৯ জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৮১২ জন, যার মধ্যে ১৩ হাজার ৩৮৯ জন পুরুষ ও নয় হাজার ৪২৩ জন নারী।

জানুয়ারিতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ১৬১ জন ও মৃত্যু ১০ জনের, ফেব্রুয়ারিতে আক্রান্ত ৩৭৪ ও মৃত্যু তিনজনের, মার্চে আক্রান্ত ৩৩৬ জন, এই মাসে কোনো মৃত্যু হয়নি। এপ্রিলে আক্রান্ত ৭০১ ও মৃত্যু সাতজনের, মে মাসে আক্রান্ত ১ হাজার ৭৭৩ জন ও মৃত্যু তিনজনের। জুন মাসে আক্রান্ত ৫ হাজার ৯৫১ ও মৃত্যু ১৯ জনের।

স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় ওই বছর। আর ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের।

 

কিউএনবি/আয়শা/৬ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit