শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

হোটেল ছেড়েছেন এনসিপির শীর্ষ ৫ নেতা..

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৪০ Time View

নিউজ ডেক্সঃ  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতা কক্সবাজার ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন। বুধবার (০৬ আগস্ট) বেলা দেড়টার দিকে একটি ভিআইপি সাদা রঙের গাড়িতে তারা হোটেল সি-পার্ল ত্যাগ করেছেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, কক্সবাজারের কলাতলিস্থ শালিক রেস্তোরাঁয় এনসিপি নেতারা দুপুরের খাবার খান। বেলা সাড়ে ৩টায় সৈকত সাগর সংলগ্ন হোটেল প্রাসাদ প্যারাডাইজে অবস্থান নিয়েছেন। তবে তারা কী সড়ক পথে না আকাশ পথে কক্সবাজার ছেড়ে যাচ্ছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (০৫ আগস্ট) হঠাৎ কক্সবাজারে আসেন এনসিপির শীর্ষ পাঁচ নেতা। তাদের আগমনকে ঘিরে নানা গুঞ্জন তৈরি হয়। এমনকি তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে হোটেল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে বিষয়টি সত্য নয়।

কক্সবাজার জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, এনসিপির নেতারা মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার আসেন। পরে ইনানীর সি-পার্ল বিচ রিসোর্টের (রয়েল টিউলিপ) ৫০০১, ৫০০২ ও ৫০০৩ নম্বর কক্ষে অবস্থান নেন।

তিনি জানান, এনসিপির পাঁচ নেতা মধ্যে রয়েছেন- হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডা. তাসমিন জারা, নাসীরুদ্দিন পাটোয়ারী ও খালেদ সাইফুল্লাহ। তারা ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হয়ে যান। তবে সূত্রটি বলছে, তাদের সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সারজিস আলমের স্ত্রীও।

এনসিপি নেতাদের বহনকারী গাড়িচালক নুরুল আমিন জানান, তার গাড়িতে করে হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটোয়ারীসহ দুজন নারী (একজন সারজিস আলমের স্ত্রী এবং অপরজন সমন্বয়ক তাসনিম জারা) হোটেল সি-পার্লে যান। তার গাড়িটি পূর্ব নির্ধারিত ভাড়া করা নয়। বিমান থেকে নেমে ওই গাড়ি করে সরাসরি হোটেলে চলে যান।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইনানীর সি-পার্ল বিচ রিসোর্ট (রয়েল টিউলিপ) এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন মঙ্গলবার থেকে অবস্থান নিয়েছে। আজ দুপুর দেড়টার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হোটেল সি-পার্ল এলাকা ত্যাগ করে। বুধবার দুপুর দেড়টায় কক্সবাজার এয়ারপোর্টে দায়িত্বরত এক কর্মকর্তা নাম প্রকাশে জানিয়েছেন, এনসিপির শীর্ষ পাঁচ নেতার নামে কোনো বুকিং নেই। এদিকে অন্য একটি সূত্র বলছে, তারা সড়ক পথে মহেশখালীর মাতারবাড়িও যেতে পারেন।

এরইমধ্যে গণঅভ্যুত্থান দিবসে বিনা নোটিশে কক্সবাজার যাওয়ায় হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক বিজ্ঞপ্তি এনসিপির ৫ নেতার কাছে পাঠানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের কাছে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্যে ব্যাখ্যা প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এন ভি/রাজ/০৬ আগস্ট ২০২৫/ দুপুরঃ ০৪.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit