শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

শুক্রবার ১২ দলীয় জোটের সঙ্গে তারেক রহমানের বৈঠক

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৬২ Time View

  বিএনপির যুগপৎ আন্দোলনের মিত্র ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন।

বুধবার (৬ জুলাই) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের সময়সীমা ঘোষণার পর ১২ দলীয় জোটের সঙ্গে প্রথম বৈঠক করবেন তারেক রহমান।

এর আগে, ইউনাইটেড লেবার পার্টি (ইউএলপি) নামে নতুন একটি রাজনৈতিক দল যুক্ত হচ্ছে ১২ দলীয় জোটে। গত ২১ জুলাই জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (জাগপা) অব্যাহতি দেওয়ার ফলে ১২ দলীয় জোটে একটি দল কম ছিল। আজ বুধবার ইউএলপির আত্মপ্রকাশ উপলক্ষে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখান থেকেই ১২ দলীয় জোটে থাকার বিষয়টি স্পষ্ট করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান অংশগ্রহণ করায় গত ২১ জুলাই জাগপাকে ১২ দলীয় জোট থেকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে লায়ন ফারুক রহমান ও মো. আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি থেকে সংগঠনের মহাসচিব মো. আমিনুল ইসলাম বেরিয়ে ইউএলপি নামে আলাদা দল গঠন করেন। তার দলের ভারপ্রাপ্ত মহাসচিব এম কামরুজ্জামান খান।

দলের আত্মপ্রকাশ উপলক্ষে এক আলোচনা সভায় ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা প্রমুখ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ইউএলপির চেয়ারম্যান মুহাম্মাদ আমিনুল ইসলাম।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এন ভি/রাজ/০৬ আগস্ট ২০২৫/ দুপুরঃ ০২.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit