শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

মাইলস্টোনে শুরু হয়েছে পাঠদান..

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৭১ Time View

নিউজ ডেক্সঃ  উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ভয়াবহতা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরছে প্রতিষ্ঠানটি। দীর্ঘ ১২ দিনের ছুটি ও টানা দুই দিনের গ্রুপ কাউন্সেলিং কার্যক্রম শেষে বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে।

কলেজটির জনসংযোগ কর্মকর্তা শাহ্‌ বুলবুল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রথম দুই দিন প্রতিষ্ঠানটিতে দোয়া মাহফিল, মানসিক প্রশমন কর্মসূচি ও কাউন্সেলিং পরিচালিত হয়। তবে আজ থেকে নিয়মিত ক্লাস ধাপে ধাপে চালু হচ্ছে। পাশাপাশি আগামী তিন মাস ধরে চলবে মনোসামাজিক কাউন্সেলিং কার্যক্রম।

মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম জানিয়েছেন, বর্তমানে শিক্ষার্থীদের মানসিকভাবে সহায়তা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, কাউকে জোর করে ক্লাসে ফিরতে বাধ্য করা হয়নি; বরং অভিভাবকদের মতামতের ভিত্তিতেই ধাপে ধাপে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরানো হচ্ছে। অধ্যক্ষ আরও জানান, দুর্ঘটনার সময় যারা ঘটনাস্থলে উপস্থিত ছিল, তাদের মধ্যে ছাত্রীদের মানসিকভাবে বেশি প্রভাবিত হতে দেখা গেছে। এ কারণে তাদের জন্য বিশেষভাবে কাউন্সেলিং সেশন পরিচালনা করা হচ্ছে। প্রয়োজনে একাধিক সেশনও চালানো হচ্ছে, যাতে তারা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

গত ২১ জুলাই ভয়াবহ বিমান দুর্ঘটনার পর তিন দফায় ছুটি ঘোষণা করে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কলেজটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এন ভি/রাজ/০৬ আগস্ট ২০২৫/ দুপুরঃ ১২.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit