রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংকের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও র‌্যালি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ ব্যাংকের সবপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং র‌্যালির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর মো. জাকির হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাকির হোসেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু-কিশোরদের সৃজনশীল অংশগ্রহণ এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এছাড়াও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত র্যালিটি ব্যাংক চত্বর প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ ইতিহাস। এ আন্দোলনে শহীদ, আহত ও নির্যাতিত তরুণদের স্মরণ করে তাদের অসীম সাহসিকতা, অধিকার আদায়ে সংকল্প ও ন্যায়ের প্রতি অবিচল প্রত্যয়ের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। ডেপুটি গভর্নর তার বক্তব্যে বলেন, যে আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তা যেন ভবিষ্যত প্রজন্মের জন্য পথচলার পাথেয় ও শিক্ষার উৎস হয়।

তিনি উল্লেখ করেন, ভবিষ্যতের দেশ পরিচালনায় অন্যায় থেকে বিরত থাকার পূর্বে সেই ইতিহাস স্মরণ করাও অত্যন্ত জরুরি।অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মফিজুর রহমান, মো. বায়েজিদ সরকার, অতিরিক্ত পরিচালক মো. সিদ্দিকী শিপলু, এম মাহবুবুর রহমান, মো. আলী হোসেন, যুগ্ম পরিচালক মো. শামস তিবরীজ ভূঁইয়া, মো. মোশাররফ হোসেন, মো. ইলিয়াস হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক আয়োজনে বাংলাদেশ ব্যাংকের সব পর্যায়ের অংশগ্রহণকারীরা সক্রিয় ভূমিকা পালন করেন। আলোচ্য কর্মসূচিতে বক্তারা ব্যাংকারদের সমাজের শিক্ষিত জনগোষ্ঠী ও সততার প্রতীক হিসেবে উল্লেখ করে যার যার অবস্থানে থেকে দেশের কল্যাণে কাজ করা এবং অর্থনৈতিক সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। পরিশেষে অংশগ্রহণকারী সব শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে সভাপতি মহোদয় কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

 

 

কিউএনবি/আয়শা/৫ আগস্ট ২০২৫/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit