শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী বিরোধী দলের লক্ষ্য অরাজকতা ছড়ানো: এমপি খোকন বিটিএলএর সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ

চৌগাছায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির সমাবেশ ও মিছিল 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৮৩ Time View
এম এ রহিম , চৌগাছা( যশোর) : যশোরের চৌগাছায় ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ আগস্ট) বিকেলে শহরের প্রেসক্লাবে মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আনন্দ মিছিল করেন। মিছিলটি প্রেসক্লাব মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীন করে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা  বিএনপির সভাপতি এম এ সালাম।  

উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাসুদুল হাসানের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন যশোর -২ আসনের সাংসদ সদস্য প্রার্থী, জেলা বিএনপির সদস্য ও যশোর চেম্বার অফ কমার্সের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান, একই আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপির অন্যতম সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর  মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারন সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, প্রভাষক বিএম হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আলীবুদ্দিন খান, মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ, উপজেলা কৃষকদলের সভাপতি আজগর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট ছিল পতিত স্বৈরাচারী সরকারের পলায়নের সূচনাদিন। জনতার আন্দোলনে ভীত হয়ে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল, ইতিহাস তার সাক্ষী। আজকের এই দিনে আমরা শপথ নিচ্ছি আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই তার পাশে থাকবো। ক্ষমতার পরিবর্তনের এই লড়াই দলীয় ঐক্যের মধ্য দিয়েই সফল হবে ইনশাআল্লাহ।

কিউএনবি/আয়শা/৫ আগস্ট ২০২৫/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit