বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

ত্রাণ নিতে গিয়ে আইডিএফের গুলিতে আরও ৩৬ ফিলিস্তিনির মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় এখনও অব্যাহত রয়েছে ইসরায়েলি নারকীয়তা। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আইডিএফের গুলিতে নির্মমভাবে প্রাণ হারিয়েছে আরও অন্তত ৩৬ ফিলিস্তিনি। উপত্যকাজুড়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৭৪ জনে।

প্রশাসনের তথ্যমতে, প্রতিদিন মাত্র ৮৬ টি ত্রাণবাহী ট্রাক উপত্যকা প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল। যা পুরো গাজাবাসীর খাবারের চাহিদার মাত্র ১৪ শতাংশ। এদিকে, খান ইউনিসের এক শরণার্থী শিবিরে আইডিএফের বোমা হামলায় নিহত হয়েছে অন্তত ৫ জন।

অন্যদিকে উত্তরের নুসেইরাত ক্যাম্প ও উত্তর-পশ্চিমাঞ্চলের একটি এলাকায় আইডিএফের হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৪ ফিলিস্তিনি। এ নিয়ে গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারিয়েছে ৬০ হাজারেরও বেশি মানুষ।

 

 

কিউএনবি/আয়শা/৫ আগস্ট ২০২৫/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit