বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন ধানমন্ডিতে ভবনে আগুনের ঘটনায় যা বললো ফায়ার সার্ভিস চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আশুলিয়ায় বিএনপির বিজয় ‌র‍্যালী

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৯৪ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আশুলিয়ায় বিজয় র‍্যালী করেছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মঙ্গলবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে একটি  র‍্যালী বের হয়। 

এসময় সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, বিএনপি নেতা দেলোয়ার হোসেন সরকার, জেলা ছাত্রদল নেতা তমিজ উদ্দিন তানভীর, স্বেচ্ছাসেবকদল নেতা আসাদুজ্জামান খান মোহন, অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডল, কৃষক দলের আবুল হুসাইন মুন্সি, যুবদলের জাহিদ হাসান বিকাশ, থানা বিএনপির নাজির উদ্দীন, শাকিল আহমেদ, থানা ছাত্রদলের আলহাজ্ব মাদবর ও শ্রমিক দলের রবিউল ইসলাম এর নেতৃত্বে নেতাকর্মীরা বিজয় ‌‌র‍্যালীতে অংশগ্রহণ করেন।
এছাড়াও ছাত্রদলের রাশেদ ভুইয়া, নূরুল ইসলাম পলান, রহমান হোসাইন রকি, জিয়া মঞ্চের রিপন শিকদার, যুবদল নেতা হুমায়ুন কবির ও ইউনিয়ন ছাত্র দলের মিরাজ সরকার সহ অন্যান্য নেতাকর্মীরাও এই র‍্যালীতে অংশগ্রহণ করেন। বিজয় র‍্যালীটি গণস্বাস্থ্য হাসপাতাল, বাইশমাইল ও নিরিবিলি এলাকা প্রদক্ষিণ করে নবীনগর বাসষ্ট্যান্ডে এসে শেষ হয়।

কিউএনবি/আয়শা/৫ আগস্ট ২০২৫/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit