বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা আফগানিস্তানের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৮১ Time View

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (৫ আগস্ট) ২২ সদস্যের দল ঘোষণা করে এসিবি। এশিয়া কাপের প্রস্তুতির জন্য আগামী ২৯ আগস্ট থেকে ইউএই’র মাঠে পাকিস্তান ও স্বাগতিক ইউএই’র সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। সিরিজের সবগুলো ম্যাচই শারজাহতে অনুষ্ঠিত হবে। ৭ তারিখ এই সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর ৯ আগস্ট থেকে ৮ দল নিয়ে শুরু হবে এশিয়া কাপের আসর। আট দলের এই সিরিজে অংশ নেবে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, স্বাগতিক ইউএই, হংকং এবং ওমান।

ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপের প্রাথমিক দলে জায়গা হয়নি তারকা স্পিনার মুজিব-উর রহমানের। ঘরোয়া টুর্নামেন্ট শাপগিজা ক্রিকেট লিগে ৯ ম্যাচে ১৩ উইকেট ও লোয়ার অর্ডারে ব্যাট করে চার ইনিংসে ৪৮ রান করেও কপাল খুলল বা মুজিবের। ইনজুরির কারণে ২০২৪ এর ডিসেম্বরের পর আর কোনো ফরম্যাটেই জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়নি তার। দলে ফেরার জন্য তার অপেক্ষা বাড়ল আরও। দলে জায়গা হয়নি টি-টোয়েন্টিতে আফগানিস্তানের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক নাজিবউল্লাহ জাদরানেরও।
  

তবে নিয়মিত মুখদের প্রায় সবাই জায়গা পেয়েছেন ২২ সদস্যের স্কোয়াডে। আফগানিস্তানের প্রাথমিক স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), আজমতউল্লাহ ওমরজাই, সেদিকউল্লাহ আতাল, গুলবাদিন নাঈব, ওয়াফিউল্লাহ তারাখিল, মুজিব জাদরান, ইবরাহিম জাদরান, এএম গজনফর, দারউইশ রাসুলি, নুর আহমদ, লাকানওয়াল, মোহাম্মদ ইশহাক, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, ফরিদ মালিক, মোহাম্মদ নবি, নাঙ্গিয়াল খারোতি, শরাফুদ্দিন আশরাফ, করিম জানাত, সালিম সাফি, আব্দুল্লাহ আহমদজাই ও বশির আহমেদ। 

 

 

কিউএনবি/আয়শা/৫ আগস্ট ২০২৫/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit