বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন ধানমন্ডিতে ভবনে আগুনের ঘটনায় যা বললো ফায়ার সার্ভিস চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আশুলিয়ায় ছাত্র আন্দোলনে নিহত মামুন বিপ্লবের স্বরণে চত্বর উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৪৯ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ায় গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা খন্দকার মামুন বিপ্লবকে স্বরণীয় করে রাখতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নিজস্ব অর্থায়নে শহীদ “মামুন বিপ্লব” নামের একটি চত্বরের শুভ উদ্বোধন করা হয়েছে। 
রোববার বিকালে বাইপাইল স্ট্যান্ডে এই চত্বরের উদ্বোধন করেন তিনি। এসময় নিহতের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দীন বিপ্লব, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল, থানা বিএনপির নেতা নাজির উদ্দীন, কৃষক দলের নেতা আবুল হুসাইন মুন্সী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা মহিলা দল নেত্রী   রিপা রহমান নয়ন, স্বেচ্ছাসেবক দল আহবায়ক কমিটির সদস্য জাকির পাঠান, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন, সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন ও রকি সহ অন্যান্য নেতাকর্মীরা। সবশেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, ঢাকা জেলা ওলামাদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মাসুদুর রহমান দেওয়ান।

 

 

কিউএনবি/আয়শা/৩ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit