শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

গণঅভ্যুত্থান দিবসে ঢাবি শিবিরের সাইকেল র‍্যালি..

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৫৭ Time View

নিউজ ডেক্সঃ  গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণভবন অভিমুখে সাইকেল র‌্যালি করেছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। আজ ‘৩৬ জুলাই’ (৫ আগস্ট) ভোর ৫টার দিকে এই র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

জাতীয় রাজনীতিতে ৫ আগস্টের তাৎপর্য স্মরণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে র‌্যালিটি আয়োজন করা হয় বলে জানায় ঢাবি শিবির। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণভবনে গিয়ে আবার অন্য সড়ক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়।

এ সময় বাংলাদেশ ও মজলুম ফিলিনিস্তের পতাকা বহন, প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন র‌্যালিতে অংশগ্রহণকারীরা। এই র‌্যালির মধ্য দিয়ে দিয়ে ঢাবি শিবিরের তিন দিনব্যাপী কর্মসূচি শুরু হলো।

শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম বলেন, আজকের দিনটি আমাদের আজাদের দিন, মুক্তির দিন। সে উপলক্ষেই আমরা এই সাইকেল র‍্যালির আয়োজন করেছি এবং তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করেছে।

তিনি আরও বলেন, গত বছর যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনে বাংলাদেশের পতাকার পাশে ফিলিস্তিনের পতাকা উড়েছিল। আজও আমরা সেই চেতনা ও আবেগ ফিরিয়ে আনতে চাই। আমাদের স্বাধীনতা এসেছে শহীদদের রক্তের বিনিময়ে, কিন্তু ফিলিস্তিন এখনো আজাদ নয়। আমরা বিশ্বাস করি, খুব শিগগির ফিলিস্তিনেও আজাদির পতাকা উড়বে, ইনশাআল্লাহ।

র‌্যালিতে ঢাবি শিবিরের সাবেক প্রচার সম্পাদক আসিফ আব্দুল্লাহ, হোসাইন আহমাদ জোবায়ের, বর্তমান সভাপতি এস এম ফরহাদ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক কাজী আশিকুর রহমান ও প্রচার সম্পাদক মেফতাহুল মারুফসহ অন্য নেতারা অংশ নেন।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এন ভি/রাজ/০৫ আগস্ট ২০২৫/ দুপুরঃ ১২.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit