শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত : সালাহউদ্দিন

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৪২ Time View

নিউজ ডেক্সঃ  বিএনপি যে কোনো সময়ে জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (৪ আগস্ট) রাজধানীর গুলশানের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। সালাহউদ্দিন বলেন, জুলাই সনদ হাতে পাওয়ার পরে ৩০ তারিখেই কিছু সংশোধনসহ জবাব দিয়েছে বিএনপি। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে বলেও জানান তিনি।

জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে। ঘোষণাপত্রের যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা ফেব্রুয়ারিতেই জবাব দিয়েছে বিএনপি। প্রস্তাবে তারা ২৬ মার্চকে উপস্থাপন করতে চাননি, আর এর সঙ্গে দ্বিমত পোষণ করেছে বিএনপি। এ ছাড়া রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি চতুর্থ তপশিলের মাধ্যমে দেওয়া হবে। জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে, তা মেনে নেওয়া না হলে ঘোষণাপত্র পাঠের পর পরবর্তী প্রতিক্রিয়া জানাবে বিএনপি।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। বিএনপি নাকি সহযোগিতা করছে না। নিশ্চয়তা না পেলে সনদে সই করবেন না বলছেন। এ বিষয়ে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে। ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে সবাইকে আহ্বানও জানান সালাহউদ্দিন।

তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার কমিশনের ১৯টি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে। ১৯টির মধ্যে ৭টিতে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি। আর ১২টিতে একমত হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে এখনও বিএনপি দাওয়াত পায়নি বলে জানান দলটির এই জ্যেষ্ঠ নেতা।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এন ভি /রাজ/৪আগস্ট ২০২৫/দুপুরঃ ০১.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit