শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

রাজশাহীতে দুই মাথা যুক্ত এক শিশুর জন্ম

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৫৫ Time View
রাজশাহী জেলা প্রতিনিধি : (২ আগস্ট) শনিবার রাতে রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে দুই মাথা বিশিষ্ট এক কন্যাশিশুর জন্ম হয়েছে। বিরল এ ঘটনাটি ঘটেছে রাত সাড়ে আটটার দিকে। শিশুটির মা সুমাইয়া খাতুন এবং বাবা গোলাম আযম। তাদের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজার এলাকায়।

পরিবার সূত্রে জানা যায়, প্রসব বেদনা শুরু হলে সুমাইয়াকে খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শিশুটির জন্ম দেন। চিকিৎসকেরা শিশুটিকে দেখার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। বর্তমানে শিশুটি রামেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে আছে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে রায় জানান, এটি যমজ শিশু নয়, এটি জন্মগত ত্রুটি। শিশুটির শরীর একটি হলেও মাথা দুটি, যার কারণে চারটি চোখ, চারটি কান, দুটি নাক এবং দুটি মুখ রয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা খুবই বিরল এবং বর্তমানে শিশুটির জীবন বাঁচানোই চিকিৎসকদের প্রধান লক্ষ্য। সে অনুযায়ী চিকিৎসা চলছে।

 

 

কিউএনবি/আয়শা/৩ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit