মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম

সাংবাদিকতা করতে চান মোশাররফ করিম

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৬৬ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি একটি সাক্ষাৎকারে মোশাররফ করিম জানিয়েছেন, যদি কখনও অভিনয় ছেড়ে দেন, তাহলে সাংবাদিকতায় চলে আসবেন। অভিনেতা জানান, সাংবাদিকতা সবসময়ই তাকে আকর্ষণ করে। মানুষের জীবনঘনিষ্ঠ গল্প, সমাজের নানা অসঙ্গতি তুলে ধরার যে শক্তি একজন সাংবাদিকের হাতে থাকে, তা তাকে ভীষণভাবে টানে।

মোশাররফ করিম বলেন, ‘আমার মাঝে মাঝে মনে হয়, অভিনয়টা ছেড়েই দেব। কিন্তু আমি দেখছি এটাতে ১০-১২ দিনের বেশি থাকতে পারি না। মনে হয়, ১০-১২ দিন আগে যেটা ভাবছি সেটা ভুল ভাবছি। মনে হয়, আমি অন্য কোনো কিছু করতে পারছি না। পারব না। আমি তো উপভোগ করিও না।’
 
‘আমার চাকরি করতে হবে, এটা ভাবতেই পারি না। আমার আবার অন্য ক্রিয়েটিভ কাজ যেমন লেখালেখি করতে ইচ্ছা করে। সাংবাদিকতা করতেও ইচ্ছা করে। অনেক আগে থেকেই আমার মনে হয়, আমি তারিক ভাইয়ের (তারিক আনাম খান) ইন্টারভিউ নিই। এটা প্রায়ই মনে হয়। অনেক সময় হায়াত ভাইয়ের (আবুল হায়াত) ইন্টারভিউ নিতে ইচ্ছে করে, দীর্ঘ ইন্টারভিউ।’

সাংবাদিকতা পেশাকে ভীষণ শ্রদ্ধা করেন মোশাররফ করিম। কোনোদিন অভিনয় ছেড়ে দিলে তার ইচ্ছে রয়েছে সাংবাদিকতা করার। বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘সাংবাদিকতার সৃজনশীলতা হচ্ছে একজন মানুষকে বের করে নিয়ে আসা যায়, উপলব্ধি সম্পর্কে জানা যায়। আলাপ-আলোচনা কী আসলে, আলাপ-আলোচনা হচ্ছে—আমি নিজে সমৃদ্ধ হব, সেই আলোচনা দেখে বা পড়ে অন্যরাও সমৃদ্ধ হবে, আনন্দিত হবে। নতুন দিক সম্পর্কে জানতে পারবে। কোনো দিন অভিনয় ছেড়ে দিলে সাংবাদিকতা করতেও পারি। এই পেশাকে আমি ভীষণ শ্রদ্ধাও করি।’
 
অভিনেতার এমন মন্তব্যে ভক্তরাও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বলছেন, ‘সাংবাদিকতা জগতে মোশাররফ করিম আসলে সমাজের জন্য ভালোই হবে।’ আবার কেউ বলছেন, ‘আমরা তাকে শুধু অভিনয়ের মঞ্চেই দেখতে চাই।’

 

 

কিউএনবি/আয়শা/২ আগস্ট ২০২৫/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit