বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

গাজায় মেডিকেল ট্রাক বহরের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ দুর্ভিক্ষ ও লুটপাটের মধ্যে গাজা উপত্যকায় ছয়টি চিকিৎসা সরঞ্জামের ট্রাক প্রবেশ করতে যাচ্ছে। এ পরিস্থিতিতে ট্রাক বহরের নিরাপত্তা নিশ্চিত করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রণালয়। আল-জাজিরা এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে এই মেডিকেল কনভয় গাজা প্রবেশ করবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। 

এক বিবৃতিতে তারা বলেছে, ‘চিকিৎসা সরঞ্জাম ও সরবরাহ বহনকারী এই ছয়টি ট্রাক গুরুতরভাবে প্রয়োজনীয়। তা ছাড়া আহত ও রোগীদের জীবন বাঁচাতে এগুলো অত্যন্ত জরুরি।’মন্ত্রণালয় আরও বলেছে, ‘সম্মানিত নাগরিক, গণ্যমান্য ব্যক্তি, পরিবার এবং সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আমাদের আহ্বান, ট্রাক বহরটিকে সম্পূর্ণ সুরক্ষা দিন। যেন কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই এসব ট্রাক নিরাপদে হাসপাতালে পৌঁছাতে পারে এবং আহতদের জীবন রক্ষা করা যায়।’

গাজার স্বাস্থ্যব্যবস্থা ইতোমধ্যেই চরম বিপর্যয়ের মুখে রয়েছে। ইসরাইলি অবরোধ ও লাগাতার হামলায় বহু হাসপাতাল ধ্বংস বা অচল হয়ে পড়েছে। চিকিৎসা সামগ্রীর অভাবে অনেক রোগী ও আহত ব্যক্তি সঠিক সেবা পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে এই মেডিকেল ট্রাক বহর নতুন আশার আলো জাগাচ্ছে।

এদিকে, গাজায় খাবার ও ওষুধবাহী কনভয়ের ওপর হামলা, লুটপাট এবং বিশৃঙ্খলার ঘটনা বাড়ছে বলে জানিয়েছে মানবিক সংস্থাগুলো। এই প্রেক্ষাপটে ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রণালয়ের আহ্বান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এই সহায়তা সুষ্ঠুভাবে পৌঁছাতে না পারলে গাজার মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৫,/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit