বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন বেতন বাড়ছে এক মিলিয়ন ডলার, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার নতুন আয় কত কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ কন্যার জন্মদিনে আবেগঘন ছবি প্রকাশ দীপিকা-রণবীরের বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই হরমুজে কমছে জাহাজ চলাচল, একদিনে পার হয়েছে মাত্র ৬টি তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও ব্রিটেনকে ইসরায়েলের পাল্টা নিষেধাজ্ঞা, ১১ এমপিসহ ১২ জনের প্রবেশ নিষিদ্ধ

বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : মাগুরা পৌর এলাকার ৮নং ওয়ার্ডে আসন্ন ঈদের চাল বিতরণ কমিটি গঠন সংক্রান্ত দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার পর বাটিকাডাঙা মোড়ে এ সংঘর্ষ শুরু হয়। ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম দাবি করেন, দেশী অস্ত্র নিয়ে একদল বিএনপি নামধারী ব্যক্তি বিএনপির অফিস ভাঙচুর চালায়। এ ঘটনায় আওয়ামী লীগের লোকজন জড়িত রয়েছে বলে তিনি আরো অভিযোগ করেন।

সংঘর্ষে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী বাটিকাডাঙা মোড় থেকে শিবরামপুর মোড় পর্যন্ত অবস্থান নেয়। বিক্ষুব্ধরা পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে পালিয়ে যায়।

জানাগেছে, ঈদ উপলক্ষে চাল বিতরণ নিয়ে ওয়ার্ড বিএনপির সাথে স্থানীয় কিছু বিএনপি সমর্থকদের মাঝে দ্বন্দ্ব বাধে। এরপর তারা বিএনপির বাটিকাডাঙা মোড়ে বিএনপির অফিসে পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়। এতে কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলি সাদিক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনও হামলায় কারা জড়িত, তা নিরূপণ করা সম্ভব হয়নি। এ সময় সংঘর্ষে ৭ থেকে ৮ জন আহত হয়েছেন বলে তিনি জানান।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৬,/সকাল ১১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit