শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

গ্লোবাল কনফারেন্সে প্রধান উপদেষ্টাকে সৌদি যুবরাজের আমন্ত্রণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৪২ Time View

ডেস্ক নিউজ : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠিতব্য ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের (এফআইআআই৯) নবম আসরে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়াহ সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।

২০১৭ সাল থেকে শুরু হওয়া এই বার্ষিক আয়োজনে এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হলো।

এই কনফারেন্সে আমন্ত্রণ জানানোর জন্য প্রধান উপদেষ্টা সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান এবং তিনি অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে আশা প্রকাশ করেন।

বিগত বছরগুলোতে এই কনফারেন্সে একাধিক রাষ্ট্রপ্রধান অংশগ্রহণ করেছেন। এতে গত বছর শীর্ষস্থানীয় একাধিক বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীসহ প্রায় সাড়ে ৮ হাজার প্রতিনিধি অংশ নেন।

বাংলাদেশ-সৌদি আরব কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করায় প্রধান উপদেষ্টা সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান। সফরটি উভয়পক্ষের সুবিধাজনক সময়ে নির্ধারিত হবে।

 

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৫,/সকাল ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit