শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

যত প্রভাবশালী হোক চাঁদাবাজদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩০ Time View

ডেস্ক নিউজ : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যত প্রভাবশালী হোক চাঁদাবাজদের কোনো ছাড় দেয়া হবে না।

সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁদাবাজিকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবে না। চাঁদাবাজ যত শক্তিশালীই হোক কিংবা যে পরিচয়ই দেয়া হোক, তাদের কোনো ছাড় দেয়া হবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন সামনে রেখে আগামী আগস্ট মাস থেকে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেয়া হবে।

প্রশিক্ষণের সময় কতদিন হতে পারে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রশিক্ষণে এক ব্যাচ যাবে আর এক ব্যাচ আসবে এভাবে আগামী নির্বাচনের পূর্ব পর্যন্ত প্রশিক্ষণ চলবে।

নির্বাচনের আগে পুলিশের এসপি বা ওসিদের কোনো রদবদল বা পরিবর্তন করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এসপি বা ওসিদের রদবদল বা পরিবর্তন এটি তো ধারাবাহিকভাবে সব সময় করা হচ্ছে। এটা তো সব সময় পোস্টিং দেয়া হচ্ছে। এটি চলমান থাকবে।

নির্বাচনকে কেন্দ্র করে পুলিশে কোনো রদবদল বা পরিবর্তন করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি পরিবর্তন করা হয়, তাহলে আপনারা (সাংবাদিক) দেখতে পারবেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজকের সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়েছে। মাদক যেভাবে আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, এটাকে কীভাবে বন্ধ করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। এজন্য আমরা কক্সবাজারে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির সদস্যরা গিয়েছিলাম। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অ্যাচিভমেন্ট দেখার জন্য গিয়েছিলাম। সেখানে আমরা যাওয়ার পর কিছুটা সুফল পেয়েছি। মাদকের ধরার পরিমাণ অনেক বেড়েছে।

তিনি বলেন, মাদকের ক্যারিয়ার (মাদক বহনকারী) ধরা পড়ছে, কিন্তু মাদকের গডফাদার ধরা পড়ছে না। তবে মাদক নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। মাদককারবারিদের ধরার চেষ্টা চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৫,/সকাল ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit