বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি

কমরেড মনি সিংহের ১২৪তম জন্মদিন পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৬৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বৃটিশ বিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্টাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমডের মণি সিংহের ১২৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার দিনব্যাপি নানা আয়োজনে এ জন্মবার্ষিকী পালিত হয়।

এ উপলক্ষে কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির আয়োজনে মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেলা উদযাপন কমিটির আহ্বায়ক কমরেড ডাঃ দিবালোক সিংহ। পরবর্তিতে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের পক্ষ থেকে কমরেড মনিসিংহের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পন শেষে মনি সিংহ মিলনায়তনে মহান নেতার কর্ম ও ব্যক্তি জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়

আলোচনা সভায়, কমরেড ডাঃ দিবালোক সিংহের সভাপতিত্বে, সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপন কুমার সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মেলা উদযাপন কমিটির যুগ্ন-আহবায়ক অজয় সাহা, সিপিবি‘র সভাপতি আলকাছ উদ্দিন মীর, সিপিবি উপজেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সদস্য শামছুল আলম খান, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সফিউল আলম স্বপন, জাহাঙ্গীর আলম রিপন, আদিবাসী ফোরামের নেতা নিরন্তর বনোয়ারী, নারীনেত্রী তাসলিমা বেগম প্রমুখ। আলোচনা শেষে শিল্পকলা একাডেমি ও উদীচী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

কমরেড মণিসিংহ ১৯০১ সালের ২৮ জুলাই কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সততা, সাহস, আত্মত্যাগ, মানবপ্রেম, গরীব-দুঃখী শোষিত-নির্যাতিত মেহনতি মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, গভীর দেশপ্রেম এর মূর্ত প্রতীক হয়ে থাকবেন। তিনি আ-মৃত্যু গরিব মেহনতি মানুষের মুক্তির লক্ষে সংগ্রাম করে গেছেন। ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৫,/বিকাল ৪:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit